বাবা-মা-সইফ-করিনা! দায়িত্ব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

বাবা-মা-সইফ-করিনা! দায়িত্ব



বাবা-মা হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন সাইফ-কারিনা। তারকা মানেই যে শুধু সারাক্ষণ সেজেগুজে থাকা, অভিনয় নয়। তাদেরও পরিবার রয়েছে, দায়িত্ব রয়েছে। সাইফ-কারিনা দম্পতি হিসেবে একটি বড় সিদ্ধান্ত নিলেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভিরে দি ওয়েডিং’। কারিনার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। এরই মধ্যে শোনা যাচ্ছে যে দু’টি বড় ব্যানারের ছবির অফার পেয়েছেন কারিনা। রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’-এ আমির খান-এর পরিবর্তে মুখ্য ভূমিকায় থাকবেন শাহরুখ এবং শাহরুখের বিপরীতে থাকবেন কারিনা— এমনটাই শোনা যাচ্ছে। আবার ধর্মা প্রোডাকশন্সের পরবর্তী ছবিতে অক্ষয়কুমারের বিপরীতে যে কারিনা থাকছেন সেই খবরটি পাকা।
কিন্তু এত সব কিছুর মধ্যেও কারিনা কিন্তু একটি ব্যাপারে অনড়— যে সময়ে সাইফ কোনও ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন, সেই একই সময়ে কারিনা অন্য কোনও ছবি করবেন না। সম্প্রতি মুম্বাইয়ের একটি জনপ্রিয় সংবাদপত্রকে কারিনা জানিয়েছেন, যে তিনি এবং সাইফ এখন পালা করে তৈমুরের দেখাশোনা করেন। তাই যতদিন তিনি ‘ভিরে দি ওয়েডিং’-এর শ্যুটিং করছিলেন, তখন সাইফ পুরোপুরি দায়িত্ব নিয়েছিলেন তৈমুরের।
এখন আবার সাইফ নভদীপ সিংয়ের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত, তাই কারিনার সিদ্ধান্ত, আগামী নভেম্বর মাস পর্যন্ত তিনি শ্যুটিং ফ্লোরে যাবেন না। তৈমুরের যাবতীয় দায়িত্ব একাই সামলাবেন। নভেম্বরের পরে, সাইফের যখন কাজ শেষ হবে, তার পরে আবার কারিনা শ্যুটিং শুরু করবেন। মুম্বাইয়ের একটি গসিপ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আপাতত আগামী বছরের গোড়া পর্যন্ত ছুটিতেই থাকবেন কারিনা।

No comments:

Post a Comment

Post Top Ad