অরিন্দম হরি, বসিরহাট ,হাসনাবাদ : ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বসিরহাট টাউন হাইস্কুল ও বসিরহাটের একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এক মাদক বিরোধীতা সম্পর্কিত পদসভার বিশেষ উদ্যোগ নিল বসিরহাট থানা । বসিরহাট থানার উদ্যোগে বসিরহাট টাউন স্কুল ও ক্যরাটে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা এক র্যালির আয়োজন করে ।
র্যালিটি বসিরহাটের ত্রিমোহিনী থেকে শুরু করে টাউন হল পর্যন্ত হয় । যুবসমাজকে বিভিন্ন ধরনের মাদক ও তামাকজাত দ্রব্যের আসক্তি থেকে মুক্ত করার উদ্দেশ্যে এই র্যালির আয়োজন করা হয় । তাছাড়াও উঠতি যুবক যুবতীরা যাতে এই সর্বনাশা নেশার কবলে না পড়ে তার জন্য সচেতন করা হয় । এছাড়াও পরবর্তী পর্যায়ে বসিরহাট টাউন হাইস্কুলে এক মাদক বিরোধী সচেতনতা শিবির ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয় । এই মাদক বিরোধী সচেতনতা র্যালিতে উপস্থিত ছিলেন বসিরহাট থানার আই.সি. বিশ্বজিৎ বন্দোপাধ্যায় , সি .আই. সৌমশান্ত পাহাড়ি , বসিরহাট টাউন হাইস্কুলের শিক্ষক দেবদাস সরকার সহ বসিরহাট টাউন হাইস্কুলের ও ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ । এই কুলনাশকারী নেশার বিরুদ্ধে বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বসিরহাটের নাগরিকবৃন্দ ।
এদিন সকালে একই সাথে হাসনাবাদ থানার উদ্যোগে একটি পদসভার আয়োজন করে হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদ থানা থেকে মুড়িহাটা ও হাসনাবাদ বাসস্ট্যান্ড চত্তরে চলে এই পদসভা। উপস্থিত ছিলেন হাসনাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবদুলাল মন্ডল।


No comments:
Post a Comment