আসানসোল পৌরনিগম এবং জামুড়িয়া থানার উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে জামুড়িয়া থানা মোড় থেকে জামুড়িয়া বাজার পর্যন্ত অ্যান্টি ড্রাগসয়ের র্যালি করা হয় ,তার সাথে মানুষকে সচেতনও করা হয় ,রেলিতে ছিলেন এম আই সি পূর্ণশশী রায় জল পরিষদ, জামুড়িয়া বরো ওয়ান এর চেয়ারম্যান শেখ সান্দার , জামুড়িয়ার ওসি পার্থ ঘোষ ,জামুড়িয়া ব্লক ওয়ান টিএম সি সভাপতি সাধন রায় ,বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র ছাত্রীরা ছিলেন।
তৃণমূল নেতা পূর্ণ শশী রায়ের বক্তব্য বিতর্ক সৃষ্টি হয়েছে।
বিশ্ব মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানে মঞ্চে আসানসোল পুরো নিগমের এমআইসি স্বীকার করেন যে তিনি প্রকাশ্যে ধূমপান করেন এবং তার চেম্বারে ধূমপান করেন। এই বিষয় নিয়ে তাকে নিষেধ করা হলো তিনি কিন্তু খেয়ে যান ।তিনি আরো বলেন কলকাতা থেকে তাকে বহুবার নিষেধ করা হয়েছে এবং এক প্রথম সারির বাংলা পত্রিকায় প্রকাশ করা হয়েছে কিন্তু তা সত্বেও যেখানে সেখানে নিজের দপ্তরে তিনি ধুমপান করেন ।এদিন বিশ্ব মাদক বিরোধী দিবসে এহেন বক্তব্যের হতবাক সাধারণ মানুষ।

No comments:
Post a Comment