স্নেহা চক্রবর্তী, বীরভূম: উন্নয়নের বোমা নিজের মাথায় ছুড়ে মারুন, শুধু সারদা আর নারদা নয় এখান থেকে বালি পাথর কয়লা কারা পাচার করছে, এর টাকা কারা খায় তা দেখা হবে ।অনুব্রত নাম না করে বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু বলেন , দেখতে মহিষাসুরের মতো আবার রাজ্য সভাপতি ইনকাউন্টারে কথা বলেছেন। বিজেপি ক্ষমতায় আসবে, ৭২ ঘন্টা সময় দেবে মহিষাসুরকে! হয় তারা যা যা দোষ করেছে তা কবুল করবে, না হলে ইনকাউন্টারে সামনাসামনি হও । এক দিন দেখবেন ওকে ঝাড়খন্ড জঙ্গলে ঘুরে বেড়াবে । জেড ক্যাটাগরি নিয়ে বড় বড় কথা । কাল সরিয়ে দিলে এক মিনিটও বীরভূমের মাটিতে থাকবে না ।পুলিশ প্রশাসন নিয়ে ঘোরে আর লম্বা চওড়া ডাইলগ দেন। এমনভাবেই তৃণমূল দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে বিঁধলেন সায়ন্তন বাবু।
বৃহস্পতিবার বিজেপি প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাও অভিযান ছিল । সেই বিক্ষোভ থেকে জেলা শাসকের কাছে স্বারকলিপি জমা দেওয়া হয় ।সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি কর্মীরা।

No comments:
Post a Comment