কি রিং বা চাবির রিং, যা সাধারণত আমরা চাবি লাগানোর জন্য ব্যবহার করে থাকি। আজকাল আবার অনেকে শুধুমাত্র স্টাইলের জন্য ব্যাগে লাগিয়ে থাকেন। কিন্তু একটা চাবির রিংয়ের দাম কত হতে পারে? খুব বেশি হলে ২০ বা ৩০ টাকা। খুব স্টাইলিস্ট চাবির রিং হলে তার দাম হতে পারে ৭০–৮০ টাকা। না হয় আরো একটু দাম বাড়ালাম, এরপরও ১০০-১৫০টাকার বেশি তো হওয়ার কথা নয়। কিন্তু জানেন কী, বলিউড অভিনেত্রী ও বিরাট–পত্নী আনুশকা শর্মা কত দামের চাবির রিং ব্যবহার করেন? দাম শুনলে অবাক হবেন। আনুশকার চাবির রিংয়ের দাম মাত্র ২০ হাজার ৮৪০ টাকা।
সম্প্রতি আনুশকাকে খুব আরামদায়ক পোশাকে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। আনুশকার পরনে ছিল ফুল–হাতা ধূসর রঙের টপ, কালো রঙের হাই–ওয়েস্ট প্যান্ট, পায়ে পরেছিলেন সাদা জুতো। চুল ছিল খোলা এবং হাতে ছিল কালো রঙের ছোট ব্যাগ।
আনুশকার কাঁধে ছিল কালো রঙের ব্যাকপ্যাক। তবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে ব্যাগে ঝোলানো চাবির রিং।
প্রাডা’র ব্ল্যাক রোবট কি–রিংটি তৈরি হয়েছে স্যাফিয়ানো চামড়া দিয়ে। এই কি–রিং ক্লিপে ত্রিকোণ লোগোতে লেখা রয়েছে ব্র্যান্ডের নাম।
প্রাডার এই চাবির রিংয়ের যা দাম, তা দিয়ে একজনের পার্শ্ববর্তী কোনো দেশে যাতায়াতের বিমান ভাড়া হয়ে যাবে।
অনেক আগে থেকেই ফ্যাশন জগতে বেশ জনপ্রিয় প্রাডা ব্র্যান্ডটি। সানগ্লাস, হ্যান্ডব্যাগ, জুতো, পুরুষ–নারীদের পোশাক, সব কিছুরই এক্সক্লুসিভ সংগ্রহ রয়েছে প্রাডা’র।
আনুশকার যদিও নিজস্ব একটি ব্র্যান্ড রয়েছে, যেটি নুস নামে পরিচিত। তবে তার ব্যাগে ২০ হাজার দামের কি–রিং দেখে বোঝা যাচ্ছে প্রাডা ব্র্যান্ডের জিনিসও বেশ পছন্দ তার।


No comments:
Post a Comment