আরাবুলের জামিন নাকচ আদালতের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

আরাবুলের জামিন নাকচ আদালতের




মৃন্ময় নস্কর, বারুইপুর: আবারও জামিনের আবেদন নাকচ হয়ে গেল ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের  বুধবার ফের বারুইপুর মহকুমা আদালতে আরাবুলের জামিনের আবেদন এর শুনানি হয়। তাঁর আইনজীবীরা আদালতে বলেন, আরাবুল ইসলাম নির্দোষ,তদন্তে তার বিরুদ্ধে  তেমন কোনও তথ্যপ্রমাণ এখনও পর্যন্ত পায়নি পুলিশ৷

 পাশাপাশি নিহতের স্ত্রী নিজে হলফনামা দিয়ে জানিয়েছে আরাবুল এই কেসের সঙ্গে জড়িত নয়। এই পরিস্থিতিতে সামনে ঈদ আসছে এবং আরাবুল ইসলাম অসুস্থ তাই তাকে  জামিন দেওয়া হোক। অন্যদিকে, অভিযোগকারীর আইনজীবীরা সওয়ালে বলেন, ভাঙড়ে নির্দল সমর্থকের খুনের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে জামিন দিলে এই মামলায় প্রভাব খাটতে পারে।


ভাঙড়ে নির্দল সমর্থক হাফিজুল রহমান মোল্লার খুনের ঘটনায় মূল অভিযুক্ত আরাবুল ইসলাম। ইতিমধ্যে আদালতে জামিনের জন্য একাধিক বার আবেদন জানান আরাবুলের আইনজীবী।বারে বারে তা খারিজ হয়। এই ঘটনায় চাঞ্চল্য কর মোড় নেয় নিহত হাফিজুল এর স্ত্রী সাবিনা খাতুন নিজে আদালতে হলফনামা (কোড এভিডেবিট) দিয়ে জানান তার স্বামীর খুনের ঘটনায় আরাবুল জড়িত নয়। এই হলফনামার উপরে ভিত্তি করে আরাবুলের আইনজিবীরা তাঁর মক্কেল এর জামিনের আবেদন জানায়। সেই মামলায় বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক এর এজলাসে শুনানি হয়। বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে সরকারি আইনজীবীকে তাঁর বক্তব্য শোনাতে বলেন, সরকারি আইনজীবী, আরাবুলের জামিনের আবেদন এর বিরোধীতা করেনি তিনি বলেন, তাঁকে জামিন দিলে আমার কোনও আপত্তি নেই।


অভিযোগকারীর আইনজীবী আইনজীবী কল্যাণ চ্যাটার্জী ও সোমনাথ মিস্ত্রী অভিযোগ করেন, আরাবুল ইসলামকে জামিন পাইয়ে দিতে সরকার পক্ষের আইনজীবী বিরোধীতা করেনি। তিনি দলীয় গ্রাউন্ড থেকে কথা বলেছেন বলে দাবি অভিযোগকারীর আইনজীবীর। 

No comments:

Post a Comment

Post Top Ad