বরানগরে আগুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 June 2018

বরানগরে আগুন



বরানগরের ডানলপ সুপার মার্কেটের গুদামে আগুন লাগে। গুদামটি বন্ধ ছিল। আগুনে পুড়ে যায় গুদামের সমস্ত মালপত্র। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতরাত ১২টা নাগাদ ওই বন্ধ গুদামের জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে গোটা গুদামে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকল। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "রাত ১২টা নাগাদ আমরা ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখি। আতঙ্কে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসি। গুদামে প্রচুর পরিমাণে প্লাস্টিকের জিনিসপত্র মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।" তিনি আরও জানান, ওই গুদামের কর্মীরা রাত আটটায় গুদাম বন্ধ করে বাড়ি চলে গিয়েছিল।

ঘটনাস্থানে পৌঁছায় বরানগর থানার পুলিশ। সম্পূর্ণ তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে দমকল। 

No comments:

Post a Comment

Post Top Ad