মৃন্ময় নস্কর, আলিপুর : ভাঙড়ের অচল অবস্থার জট কাটার ইঙ্গিত গ্রামের প্রতিনিধি দের সঙ্গে জেলা শাসকের বৈঠকে ।
শনিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের কার্যালয়ে ভাঙড়ের আন্দোলন কারি গ্রামবাসীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সকাল সাড়ে এগারোটায় বৈঠক শুরু হয় প্রায় দেড় ঘণ্টা ধরে গ্রামবাসীদের আলোচনা হয়। বৈঠকে বিদ্যুৎ প্রকল্প তথা পাওয়া গ্রিড নিয়ে এক প্রস্হ সমস্যার সমাধানের রাস্তা বেরিয়ে এসেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।যদিও বৈঠকে আন্দোলন কারিরা বলেন, আমরা পাওয়া গ্রিড নিয়ে আলোচনার প্রস্তুতি নিয়ে আসেনি। কিন্তু আমাদের যারা বিঞ্জানিি বা এক্সপাার্ট রাা আছেন তাদের সঙ্গে আলোচনা বা কর্মশালা হক তারা যদি বলেন হাইটেনশন লাইন বা পাওয়া গ্রিড হলে এলাকার মানুষের ক্ষতি হবে না
তখন আমরা সিদ্ধান্ত নেব। এদিনের বৈঠকে এলাকার উন্নয়ন, অভাব-অভিযোগ নিয়ে এক প্রস্থ আলোচনা হয়। আলোচনা সুষ্ট ও ফলপ্রসূ হয়েছে বলে দু পুক্ষই জানিয়েছে।এদিনের বৈঠকে জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, বারুইপুরের এসপি অরিজিত সিনহা ছাড়াও পাওয়ার গ্রিড কর্পোরেশনের দুজন আধিকারিক, নবান্নের একজন স্পেশাল অফিসার ছিলেন।
এদিনের বৈঠক প্রশঙ্গে জেলা শাসক ওয়াই রত্নাকর রাও বলেন, "বিগত এক বছরে এই প্রথম পাওয়া গ্রিড নিয়ে আন্দোলন কারিদের সঙ্গে প্রথম বৈঠক হয়েছে , এই বৈঠকে আন্দোলন কারিরা সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে, এটা ইতিবাচক।আমরা ওই এলাকায় বিগত দুই মাস ধরে উন্নয়ন মূলক কাজ করে চলেছি, তাতে গ্রামবাসীরা খুশি।" এ দিনের বৈঠক প্রশঙ্গে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, আমরা প্রথম থেকেই আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলে আসছিলাম। এদিনের আলোচনা বেশ সন্তোষজনক।

No comments:
Post a Comment