ঘোড়া দৌড়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 June 2018

ঘোড়া দৌড়!


পাইকারডাঙার ঘোড় দৌড় আজও মনে করিয়ে দেয় দুই বাংলার সৌভ্রাতৃত্বের কথা।
এক দিকে সীমান্তরক্ষীর কড়া পাহারা অন্যদিকে ঘোড়া ছুটকে কেন্দ্র করে মহামিলনের ডাক। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বসিরহাটের পাইকারডাঙায় এখনও হয় ঘোড়া দৌড়। হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন আজও দুই বাংলার মানুষের স্মৃতি চারন করে।
 নিয়মের বেড়াজাল ভেঙে ওপার বাংলা থেকে হয়তো এখন আর প্রতিযোগিতায় অংশ নিতে পারে না ওপার বাংলার ঘোড়া। কিন্তু এখনও পর্যন্ত পরিচয় পত্র দেখিয়ে সফিকুল দফাদার ও মজিত সরদারদের ওপার বাংলা থেকে এপার বাংলার ঘোড় দৌড় দেখতে আসে সাকিবুল, রাকিবুলরা।
সীমান্তের উত্তর ও দক্ষিণ দুই ২৪ পরগনা থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আসে ঘোড়ার মালিকরা। ৩ কিলোমিটারের এই ঘোড়া দৌড়ের প্রথম স্থান অধিকারী পান ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার পান ৭ হাজার এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা। ওপার বাংলা ছাড়াও এপার বাংলার সীমান্তবর্তী ঘোজাডাঙা-সহ দশটি গ্রামের মানুষ জামায়েত হয় এই ঘোড়া দৌড় দেখতে।

No comments:

Post a Comment

Post Top Ad