ভারতমাতার উদ্দেশ্যে কি বার্তা জয়ের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

ভারতমাতার উদ্দেশ্যে কি বার্তা জয়ের?


পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে শান্তি-সুন্দর-সুস্থ উন্নতি আনতে একমাত্র বিজেপি পারবে দাবী জয় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার খড়্গপুরের আরমবতী এলাকায় ভারতীয় জনতা পার্টির অফিস উদ্ভোধনে এমন কথাই বলেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে জঙ্গলমহলে তৃণমূল প্রায় সাফ করে দেওয়া হয়েছে  সন্ত্রাস, গুলি, বন্দুক চলা সত্ত্বেও। আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সভাপতি অমিত শাহের নেতৃত্বে পশ্চিমবঙ্গে পদ্ম ফোঁটাতে হবে।

এদিন জয় বন্দ্যোপাধ্যায় খড়্গপুরের এক ভারত মাতা সমিতির মঞ্চে দাঁড়িয়ে বলেন, আজকে যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করছে তারা প্রথমে মাকে সম্মান করবে, কারণ মাই হল পৃথিবী। মাকে যেমন সম্মান, শ্রদ্ধা, ভালোবাসবে, পাশাপাশি ভারতমাতাকেও সম্মান, শ্রদ্ধা করবে। ভারতমাতাকে কেউ বা কারা অসম্মান করলে, তার প্রতিবাদ করবে। কারণ ভারতমাতাও 'মা'। 

No comments:

Post a Comment

Post Top Ad