ঈদ উৎসব: সুস্থ সমাজ নয়া প্ল্যানিং - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

ঈদ উৎসব: সুস্থ সমাজ নয়া প্ল্যানিং


@ফারুক আহমেদ

ঈদ উৎসবে নব চেতনা সুস্থ সমাজ গড়তে অঙ্গীকারবদ্ধ। অসহায় দরিদ্র সমাজকে সাহয্য করার মধ্য দিয়েই ঈদ উৎসব হয়ে ওঠবে সার্বজনীন। সবার জন্য ঈদ আসুক খুশি নিয়ে। দরিদ্র সমাজের মনে অফুরন্ত খুশি দিতে পারলেই আমাদের সবার জন্য ঈদ হয়ে উঠবে প্রকৃত খুশির ঈদ।
ঈদুল ফিতর "রোজা ভাঙার দিবস" ইসলাম ধর্মাবলম্বীদের  সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর আর দ্বিতীয়টি হলো ঈদুল আজহা। ধর্মীয় পরিভাষায় একে ‍ইয়াউমুল জাএজ‍ (অর্থঃ পুরস্কারের দিবস) হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে।

ঈদ মোবারক হল মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য যেটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করে থাকেন। ঈদ শব্দের অর্থ খুশি বা আনন্দ উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং ঈদ মোবারকের অর্থ হল ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক। কিছু রাষ্ট্রে এই শুভেচ্ছা বিনিময় একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং কোন ধর্মীয় বাধ্যবাধকতার অংশ নয়। তবে, এই শুভেচ্ছাবাক্যটি শুধুমাত্র এই দুই উৎসবের সময় ব্যবহৃত হয়।

মুসলিম বিশ্বে ঈদুল আজহা ও ঈদুল ফিতরে শুভেচ্ছা জানানোর জন্য অন্যান্য অনেক শুভেচ্ছাবাক্য রয়েছে। ঈদুল ফিতরের সময় মহানবী হকরত মুহাম্মদ (সঃ) সাহাবীদের সাথে সাক্ষাতের সময় একে অপরকে বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)। ঈদে সকল দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসাই ঈদ পালনের সার্থকতা।

‘আলেয়া’ চলচ্চিত্রের  ডিরেক্টর ড. হুমায়ুন কবীর ও প্রয়োজক প্রদীপ চুড়িয়াল উদ্যোগ নিয়ে ২৮ রমজান বুধবার দাওয়াতে-ই-ইফতার ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কলকাতার পার্কসার্কাস হজ হাউসে। ডাক্তারি পড়ছে এমন গরিব ১০ জন ছাত্রীকে সাত হাজার সাতশত ছিয়াশি টাকা (৭,৭৮৬) করে স্কলারশিপ প্রদান করে ঈদের আগে ওদের মুখে হাসি ফোটালেন। এই মহতী অনুষ্ঠানে  সমাজসেবী শাজাহান বিশ্বাস, আল-আমীন মিশনের সম্পাদক সেখ নরুল ইসলাম, আইএএস অফিসার সেখ নুরুল হক, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা, রাজ্যসভার দুই সাংসদ নাদিমুল হক ও আহমেদ হাসান ইমরান, সমাজসেবী জাহাঙ্গীর আলম, “আলেয়া” চলচ্চিত্রের প্রয়োজক প্রদীপ চুড়িয়াল, ওই সিনেমার জনপ্রিয় নায়িকা তনুশ্রী চক্রবর্তী, পরিচালক ও দক্ষ পুলিশ আধিকারিক ড. হুমায়ুন কবীর সহ অনেকেই উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad