উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার জোড়া অশ্বত্থ তলা দুটি বেসরকারি বাসের রেষারেষিতে বাইক আরোহীর মৃত্যু, আহত এক। সাথে সাথে অবরুদ্ধ হয়ে যায় গাড়ি চলাচলের। চলে বাস ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থা আয়ত্ত্বে আনে।
বসিরহাট বনগাঁ রোডে বাদুড়িয়ার জোড়া অশ্বথতলায় দুপুর ১২ টা নাগাদ বনগাঁ গামী দুটি বাসের যাত্রী তোলা নিয়ে দুটি বাসের রেশা রেশির মধ্যে পড়ে যায় এক বাইক আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী সহোরাব হোসেন এবং আহত আর এক আরোহী। কিন্তু যানা যায় দুজনের মাথাতেই কোন হেলমেট ছিলনা। আরো একবার প্রমাণিত হল সচেতনতার অভাব। এই ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর করে এবং পথ অবোরধ করে। যার ফলে ঘন্টা খানেকের জন্য যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনা স্থলে বাদুড়িয়া থানার পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানচলাচল স্বাভাবিক হয়। বাসটিকে আটক করেছে পুলিশ, চালক ও খালাসী পলাতক।

No comments:
Post a Comment