"বিজেপির হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 June 2018

"বিজেপির হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান"


কংগ্রেসে জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিজেপির হাত ধরে উত্থান। বিজেপি যে মানুষের স্বার্থে, তা বিজেপি প্রমাণ করে দিয়েছে। দেশের অন্য বিরোধী দলগুলির সঙ্গে যোগ হয়নি বিজেপি, সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চলবে, জয়ের ভাষাতে স্পষ্ট। বারুইপুরে বিজেপির এক অবস্থান বিক্ষোভে এসে এমনটাই বললেন বিজেপি দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভে সামিল ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য কর্মীরা। বুধবার বৃষ্টি মাথায় নিয়ে জয় বন্দ্যোপাধ্যায় তা বক্তৃতা নিদ্ধির্ধায় দিয়ে গেছেন। জয় বলেন,পশ্চিমবঙ্গের মানুষের বুকে আর কোনও বুলেট ঢুকবে না, রক্ত ঝড়বে না যদি বিজেপি পশ্চিমবঙ্গে আসে।

মা মাটি মানুষ সরকারের সন্ত্রাস এত পরিমাণ বেড়েছে যার কারণে একদিন সাধারণ মানুষ সবাই নবান্ন ঘেরাও করবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নবান্ন থেকে বের করবেন। পাশাপাশি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমনই ব্রাহ্মণ হিন্দু ঘরের কন্যা, যে তাঁকে পুরীর মন্দিরে ঢুকতে গেলে কালো পতাকা দেখায়, যে রেড রোডে হিজাব পরে নামাজ পড়েন। জয় বলেন, আর পশ্চিমবঙ্গ মানুষের এরকম সরকারের দরকার নেই, যে রাজ্যে অর্থাৎ পুরুলিয়ায় এক যুবককে বিজেপি করায় তাকে খুন করে জামার পিছনে লিখে দিয়ে যায় 'বিজেপি করায় খুন করেছি', যেখানে খুন করে আরও এক যুবককে হাই টেনশনের তাঁরে ঝুলিয়ে রেখে যায়, সেই রাজ্যে আর সন্ত্রাস সরকারের দরকার নেই।




পাশাপাশি এদিন একই সভায় দাঁড়িয়ে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কড়া হুঁশিয়ারি দেন পুলিশকে। পুলিশকে তোপ দেগে রাজ্য সভাপতি বলেন ,পুলিশ  এখন আমাদের কর্মীদের প্রতি যে  ব্যবহার করছে এটা পুলিশের ব্যাবহার নয় ,এতে আর পুলিশের প্রতি সন্মান রাখা যাবে না ।বারুইপুরে যখন আমাদের দলীয় কার্যালয়ে আক্রমন হয়েছিল তখন  আমি থাকলে   কয়েক জনের মাথা ফাটিয়ে দিতাম ।

 পাশাপাশি রাজ্য সভাপতি আগাম জানিয়ে দেন ,পঞ্চায়েত নির্বাচনে ৪২ শতাংশ ভোটার ভোট দিতে পারেনি , আগামি লোকসভা ভোটে এই ৪২ শতাংশ মানুষ ভোট দেবে , তখন আর  দিদির পুলিশ থাকবে না ,দাদার পুলিশ থাকবে আর তখনি পুলিশকে বুথে ঢুকতে দেবো না,এখানকার পুলিশ কে বলবো  ভোট কেন্দ্র  থেকে ১ কিমি দূরে চেয়ার নিয়ে  বসে খৈনী খেতে । এদিন বিজেপির জেলা সভাপতি সহ কয়েক জনের প্রতিনিথি দল বারুইপুর জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad