উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় বীরভূম! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 June 2018

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় বীরভূম!



স্নেহা চক্রবর্তী, বীরভূম: এবছর উচ্চমাধ্যমিকে সেরা দশের মধ্যে রয়েছে বীরভূমের চার পরীক্ষার্থী । তার মধ্যে রয়েছে পঞ্চম স্থানাধিকারি  দুবারজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের রমিক দত্ত । তার প্রাপ্ত নম্বর 486  ।  অষ্টম স্থান দখল করেছে ময়ূরেশ্বরে কোটাসুর হাই স্কুলের ছাত্রী অনীশা মন্ডল।  উচ্চমাধ্যমিকে 483 নম্বর  পেয়ে অষ্টম স্হান অধিকার করেছে। সাত বছর আগে হারিয়েছে বাবাকে। মা মিতালী মন্ডল গৃহবধূ। অনিশার বাবার ইচ্ছে  ছিল অনীশা যেন প্রফেসর হয় । তাই বাবার সেই ইচ্ছা পূরণ করতে প্রফেসর হতে চায় সে। আপাতত ইংরাজী অনার্স নিয়েই পড়তে চাই সে।  অন্যদিকে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের দুই ছাত্র রাজ্যের সেরা দশের মধ্যে দশম স্থান অধিকার করেছে।  রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের কালিসাঁড়া পাড়ার বাসিন্দা পেশায় স্বর্ণকার তারকনাথ  কর্মকারের  একমাত্র ছেলে সায়ন কর্মকার । সে ৪৮১ নম্বর পেয়ে অষ্টম হয়েছে । সায়ন কেমিস্ট্রিতে  অনার্স  পড়তে চায় । তবে আগামি দিনে টাইম মেশিন আবিষ্কার নিয়ে রিসার্চ করতে চাই সে ।  অন্যদিকে রামপুরহাট চাঁদমারি এলাকার বাসিন্দারা মহম্মদ চন্দন আলি সেও ৪৮১ নম্বর পেয়ে রাজ্যের সেরা দশের মধ্যে স্থান পেয়েছে । আগামী দিনে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাই । তবে ভবিষ্যৎ এ ড্রাগ নিয়ে রিসার্চ করে  ক্যানসার এর ওষুধ আবিষ্কার করাতে চাই চন্দন ।

No comments:

Post a Comment

Post Top Ad