মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 June 2018

মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন!




মৃন্ময় নস্কর, ভাঙড় : এ বছর বছর উচ্চ মাধ্যমিক এর ফলাফলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে তিন জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। অর্ঘ্য দে এবং শ্রেয়ানস চ্যাটার্জী ৪৮৩ করে নাম্বার পেয়ে মেধা তালিকায় অষ্টম স্হানে জায়গা করে নিয়েছে। এর পাশাপাশি জয় শাউ ৪৮১ নম্বর পেয়ে দশম স্হান অধিকার করেছে। মাধ্যমিকে এবারে নরেন্দ্রপুর থেকে মেধা তালিকায় যায়গা না পাওয়া উচ্চ মাধ্যমিকে মিশন থেকে তিন জন জায়গা পাওয়ায় মিশনে খুশির হাওয়া বয়ে গিয়েছে।


অর্ঘ্য দে পশ্চিম মেদিনীপুরের গোপী বল্লভপুর থেকে নরেন্দ্রপুর মিশনে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। অর্ঘ্য মেধা তালিকায় অষ্টম স্হান অধিকার করায় খুশি তার পরিবার। অর্ঘ্য ডাক্তারি নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। এর পাশাপাশি শ্রেয়ানস চ্যাটার্জী কলকাতার বাঁশদ্রনীর বাসিন্দা ।মাধ্যমিকে নবম স্হান অধিকার করে ছিল। রসায়ন বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায় এবং গান শুনতে ভালো বাসে। অন্যদিকে দশম স্হান অধীকারি জয় শাউ বর্ধমান এর বাসিন্দা। কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করতে চায়। মিশনের এই সাফল্যে অধ্যক্ষ তথা মহারাজ তুরীয় চৈতন্য ওরফে ব্রহ্মচারী সন্দিপন মহারাজ বলেন, মিশনের এই সাফল্যে আমরা গর্বিত, মাধ্যমিকে আমরা মেধা তালিকায় স্থান পাইনি সেটা একটু খারাপ লেগেছিল। অবশ্য আমারা মেধা তালিকায় স্থান পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয় আমারা এখানে মানুষ হিসাবে তৈরি হওয়ার শিক্ষ দেই।

No comments:

Post a Comment

Post Top Ad