জয়ন্ত সাহা, আসানসোলঃ রক্তাভাব মেটাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়লেন সরকারী কর্মচারীরা। না, মাঠ বলতে খেলার মাঠ নয়, এ হল মৃত্যুর বাস্তব শিবির।রক্তের অভাবে বহু রোগী অকাল মৃত্যুবরণ করেন। আর যেন তা না হয় তার জন্যই অভিনব প্ল্যান হাসপাতাল কর্মচারীদের।
আসানসোল জেলা হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে বৃহস্পতিবার রক্তদান শিবির করলো পশ্চিম বঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হাসপাতাল কর্মচারীরা। জানা গিয়েছে, মোট ৫০ বোতল রক্ত সংগ্রহ হয়। উপস্থি ছিলেন সুপার নিকিল চন্দ্র দাস,জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি ,অমিয় দা ও অন্যান্য ব্যক্তিবর্গ।

No comments:
Post a Comment