অরিন্দম হরি : এটিএম কাউন্টারের মধ্যেই কার্ড বদলে নিলো এক দুষ্কৃতী। প্রতারিত হতে হল এক গ্রাহককে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের কদম্বগাছী এলাকায়। এটিএম কার্ড বদলে নিয়ে ৪৬ হাজার টাকা হাতানোর অভিযোগ ওঠে।
প্রশান্ত মন্ডল নামে এক ব্যাবসায়ী বাড়ি কদম্বগাছির হেমন্তবসু নগরের ১ নং মাঠ পাড়ায় গত কাল বেলা ১১ টা নাগাদ তিনি কদম্বগাছির রাষ্ট্র্যাত্তক ব্যাঙ্কে যান, তার নিজস্ব এ্যাকাউন্ট থেকে অন্য একটি এ্যাকাউন্টে টাকা পাঠাবার জন্য। এটিএম কার্ড মেশিনে দিলে টাকা ট্রাসফার না হতে তখন পাশে একটি এটিএম এ টাকাতুলতে যায় ব্যাবসায়ী প্রশান্ত মন্ডল। এটিএম মেশিনে কার্ড পান্চ করলে কার্ড ব্লক দেখাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যাক্তি এগিয়ে এসে সাহায্যের হাত বাড়ায় বলে জানাযায়। তখন তার কাছে প্রশান্ত বাবু তার হাতে এটিএম কার্ডটা দেন, সে একটু চেষ্টা করে। না পেরে কার্ডটি ফিরিয়ে দেন। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎই মোবাইলে ম্যাসেজ আসে তার ব্যাঙ্ক এ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে তিনবারে প্রথমে ৩০ তারপর ১০ শেষে ৬ হাজার মোট ৪৬ হাজার টাকা উধাও হয়ে যায়। কিন্তু তার কাছে এখন রয়েছে অন্য একজনের এটিএম যাতে নাম লেখা আছে বিশ্বনাথ দে। অনুমান গতকাল যখন তার হাতে এটিএম কার্ডটি দিয়েছিলো ঐ প্রতারক তখন প্রশান্তবাবুর কার্ডটি পাল্টে নিয়েছে সেই ব্যাক্তি।
বিষয় টি ব্যাঙ্ক ম্যানেজার কে জানানো হলে কনরকম গুরুত্ব দিতে নারাজ। এই ভাবে টাকা খোয়া যাওয়ার লিখিত অভিযোগ জানান ককদম্বগাছি পুলিশ ফাঁড়িতে গ্রাহক প্রশান্ত মন্ডল। প্রশ্ন হলো বার বার গ্রাহকদের ব্যাঙ্ক জালিয়াতির স্বীকার হলেও সিসি টিভি থাকা শর্তেও নিরব মোদীরা দিনের পর দিন কি ভাবে পারপেয়ে যাচ্ছে?



No comments:
Post a Comment