নিজস্ব সংবাদদাতা: টাকার অভাবে বিনাচিকিৎসায় মারা গেলেন হাসনাবাদের এক অগ্নিদগ্ধ গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের চিমটা ভবানিপুর এলাকায়। মৃত গৃহবধূ সালমা বিবি (২২)।
পরিবার সূত্রের জানানো হয়, গত চারদিন আগে রান্না করতে গিয়ে হঠাত গায়ে আগুন লাগে সালমা বিবির গায়ে। সালমা বিবির স্বামি গোলাম মোল্লা কর্মসূত্রে তামিলনাড়ু থাকে বলে যানা যায়। তার পর তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু অবস্থা খারাপ হওয়াতে আরজিকর হাসপাতালে বদলি করে। এরপর বাড়ির লোকজন সালমা কে অর্থের অভাবে বাড়ি নিয়ে যায়। এভাবে তিন দিন গভীর যন্ত্রনাকাতর থাকার পর আজ দুপুরে মারা যায়। বাড়ির লোকজন বলেন আর্থিক অভাবে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ও পঞ্চায়েত থেকেও কোনো সাহায্য মেলেনি।

No comments:
Post a Comment