ব্রেকিংঃ ট্রেন থেকে উধাও ১০ বিএসএফ! একি কান্ড.... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 June 2018

ব্রেকিংঃ ট্রেন থেকে উধাও ১০ বিএসএফ! একি কান্ড....



জম্মু যাওয়ার স্পেশাল ট্রেন থেকে নিখোঁজ হলেন ১০ জন বিএসএফ জওয়ান। বুধবার পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশনের মধ্যে তাঁরা নিখোঁজ হন বলে জানা গেছে। এবিষয়ে উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশনে GRP-র কাছে একটি FIR দায়ের করেছেন তাঁদের কমান্ডার। তাতে অবশ্য তিনি না জানিয়ে ওই জওয়ানদের ছুটি নেওয়ার কথা উল্লেখ করেছেন।

এপ্রসঙ্গে মোগলসরাই GRP-র সাব ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার যাদব বলেন, “একটি স্পেশাল ট্রেনে করে ৮৩ জন জওয়ান জম্মু-কাশ্মীর যাচ্ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন ধানবাদ থেকে বর্ধমানের মধ্যে কমান্ডারকে কিছু না বলেই নিখোঁজ হয়ে গেছেন। এবিষয়ে আমরা একটি পলাতক রিপোর্ট নথিভুক্ত করে তদন্ত শুরু করেছি।”
গতকাল পশ্চিমবঙ্গ থেকে ৮৩ জন BSF জওয়ানকে নিয়ে একটি বিশেষ ট্রেন জম্মুর সাম্বা সেক্টরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। মোগলসরাইয়ে ট্রেনটি দাঁড়ানোর পর জওয়ানদের উপস্থিতি পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে ১০ জন নিখোঁজ রয়েছেন। এরপরই ওই দলের দায়িত্বে থাকা কমান্ডার মোগলসরাই স্টেশনের GRP-র অফিসে এই বিষয়ে FIR দায়ের করেন।

No comments:

Post a Comment

Post Top Ad