গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় (৮৯)। বুধবার রাতে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জরুরি বৈঠকে বসেছে।
সোমবার তাঁর হেমোরেজিক স্ট্রোক হয়। পাশাপাশি শ্বাসকষ্ট ও কিডনির সমস্যাও ছিল। এরপরই তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভরতি করা হয়।
গতকাল সন্ধেয় এপ্রসঙ্গে ডাঃ সুকুমার মুখোপাধ্যায় বলেন, “সোমবার তাঁর হেমোরেজিক স্ট্রোক হয়। তারপর থেকেই তিনি অর্ধচেতন অবস্থায় রয়েছেন। এমনিতে হেমোরেজিক স্ট্রোকের ফলে মিডিয়াম সাইজ ব্লাড ক্লট হলে সাধারণত ভয়ের কিছু থাকে না। কিন্তু, ৮৯ বছর বয়সি রোগীর ক্ষেত্রে তা মারাত্মক।”

No comments:
Post a Comment