খুশির ঈদে মৃত ৫ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 June 2018

খুশির ঈদে মৃত ৫


ঈদের দিনে প্রাণ হারাল ৫ জন। পশ্চিম মেদিনীপুরের লালগড়ে বাস উলটে মৃত অন্তত পাঁচ। আহত একাধিক। বাড়তে পারে মৃতের সংখ্যা।শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে লালগড়ের ঝিটকার জঙ্গলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শালবনি থেকে বেলপাহাড়ি যাওয়ার পথে ঝিটকার জঙ্গলে উলটে যায় বাসটি। যাত্রীরা বেলপাহাড়িতে আদিবাসী সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঝিটকার জঙ্গলের কাছে বাঁক ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের। আহত হন প্রায় ২০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থানে গেছে লালগড় থানার পুলিশও। উলটে যাওয়া বাসটিকে তোলার জন্য ঘটনাস্থানে ক্রেন আনা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad