ঈদ মোবারক: রেড রোডে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 June 2018

ঈদ মোবারক: রেড রোডে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

                                               ছবি:বিভাস লোধ
শনিবার রেড রোডে পালিত হল খুশির ঈদ। সকাল ৯টায় শুরু হয় অনুষ্ঠান। করা হয় নামাজ পাঠ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ইমাম কারি ফজরুল রহমান। সকলকে ইদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি নাম না করে বিজেপি-কে আক্রমণ করেন। আজকের মঞ্চ থেকে ২০১৯ সালে সব ঘৃণা দূর করার ডাক দেন তিনি।

আপনারা নামাজ, আজান করছেন। রোজা রাখছেন। আমরা করতে পারব না যা আপনারা করছেন

আমাদের মা বাবারা সবার সঙ্গে মিলেমিশে কাজ করার শিক্ষা দিয়েছেন। মহব্বত সে। এই হিন্দুস্তান আমাদের স্বপ্ন। হিন্দু, শিখ সবার জন্য

জীবনে অনেক দুঃখ-দুর্দশা আসে। কিন্তু তারপর খুশির ইদ আসে

আজ নীতি আয়োগের বৈঠক ছিল দিল্লিতে। আমি তারিখ পরিবর্তন করার কথা বললাম। ইদের দিন, ইদের সঙ্গে কোনও আপস করব না
                                                               ছবি: বিভাস লোধ
মুসলমানদের ভালোবাসি বলে কখনও আমাকে গালি দেয়। আপনারা শুধু হিন্দুদের ভালোবাসবেন। আর মুসলিমদের ঘৃণা কেন?

কেউ প্রোভোক করলে আমাকে বলুন। আমার একটা ইশারাই কাফি। এত ভয়ের কিছু নেই। আমি আছি। দেখি কার কত জোর

আমরা নতুন ভারত গড়ব। সবাই মিলে কুরবানি দেব। কিন্তু দেশভাগ হতে দেব না

                                             ছবি:বিভাস লোধ 

No comments:

Post a Comment

Post Top Ad