দুর্ঘটনার কবলে মারুতি ভ্যান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 June 2018

দুর্ঘটনার কবলে মারুতি ভ্যান!




নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায় একটি মারুতি ভ্যান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার মাঝিপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, ঘটনায় আহত হয় জনাকয়েক যাত্রী সহ গাড়ি চালক। আহতদের উদ্ধার করে খড়গ্রাম গ্রামীন হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষজন। পরে অবস্থার অবনতি হলে ২ জনকে কান্দি মহকুমা হাসপাতাল ও একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গাড়ির যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক।

সূত্র: প্রেসকার্ড

No comments:

Post a Comment

Post Top Ad