শিক্ষা খাতে ৩৫ লক্ষ টাকা অনুদান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 June 2018

শিক্ষা খাতে ৩৫ লক্ষ টাকা অনুদান!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: বুধবার হলদিয়া রিফাইনারি সংস্থা তাদের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের মধ্যদিয়ে এলাকার তিনটি স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়। তিনটি স্কুলে মোট ৩৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই টাকায় স্কুলের নতুন ভবন গড়ে উঠেছে। বুধবার হলদিয়া রিফাইনারি  সংস্থার আধিকারিকদের হাত দিয়ে তিনটি স্কুলের নতুন ভবনের উদ্বোধন  ঘটে। ১৫ লক্ষ টাকা ব্যয়ে নন্দকুমারের কুমোরআড়া জুনিয়ার হাইস্কুলের নব নির্মিত দুটি ভবনের উদ্বোধন  ঘটে এদিন।

 এছাড়াও সুতাহাটা  শংকরপুর সুরেন্দ্র সমিতি প্রাইমারী সকলে ৫ লক্ষ টাকায় স্কুলের উন্নয়ন,তেতুলবেড়িয়া শ্যামারি প্রাথমিক স্কুলে ১৫ লক্ষ টাকা ব্যায়ে স্কুলের উন্নয়ন মুলক কাজ হয়। এলাকার তিনটি স্কুলে মোট ৩৫ লক্ষ টাকা ব্যায়ে  স্কুলের নতুন ভবনের উদ্বোন করেন  সংস্থার সিজিএম  জি সি কুন্ডু, এছাড়াও উপস্থিত ছিলেন,  হলদিয়া রিফানারি এমপ্লয়িজ ইউনয়নের সভাপতি  নিমাইচরণ সিং সহ অন্যান্যরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,,সারা বছর ধরে হলদিয়া রিফাইনারি নানা সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের  টাকায় এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক  কজ করে চলেছি। তার মধ্যে এটি একটি অঙ্গ। স্কুলের শ্রেণীকক্ষ  নির্মান থেকে চেয়ার,  টেবিল, কম্পিউটার থেকে নানা সরঞ্জাম আমরা প্রদান করে থাকি।তারি একটি অঙ্গ হিসাবে এদিন এলাকার তিনটি স্কুলের নতুন ভবনের উদ্বোধন  করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad