বোবা বিড়ালের কথা সত্যি বিশ্বকাপ ময়দানে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

বোবা বিড়ালের কথা সত্যি বিশ্বকাপ ময়দানে



চার বছরের অধীর অপেক্ষা, রেড স্কয়ারে চলতে থাকা ঘড়িটার কাঁধা ধীরে ধীরে এসে মিশে যাচ্ছে শূণ্যের ঘরে। তার আগে লুঝনিকি স্টেডিয়ামে হয়ে গেলো বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন। বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮-এর।

রাশিয়ার মোট ১২টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ২১তম আসর। তবে দেশটির ফুটবলের তীর্থভূমি লুঝনিকি স্টেডিয়াম। যেখানেই বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ক্রীড়াজজ্ঞের।আজ প্রথম ম্যাচে সৌদিও রাশিয়া মুখোমুখি হয় ।

শেষ আট মাসে একটি ম্যাচেও জেতেনি রাশিয়া। কিন্তু অ্যাকিলিস নামে একটি বিড়াল বলে দিচ্ছে, বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতবে আয়োজক দেশই।

অ্যাকিলিস থাকেন সেন্ট পিটার্সবার্গের একটি জাদুঘর। অক্টোপাস থেকে হাতির বাচ্চা। অতীতেও জীবজন্তুকে দিয়ে বিশ্বকাপের ম্যাচের ভবিষ্যদ্বাণী করানো হয়েছে। এ বার আসরে এক বধির সাদা বিড়াল!

এর আগেও অবশ্য অ্যাকিলিসকে একই ভূমিকায় দেখা গিয়েছে। গত বছর রাশিয়ায় কনফেডারেশনস কাপের সময়।তাই বিশ্বকাপেও এই বিড়াল তপস্বীর উপর ভরসা করা হচ্ছে। বুধবার অ্যাকিলিসের সামনে দু’টি খাবারের বাটি রাখা হয়েছিল। একটা রাশিয়ার জাতীয় পতাকাসহ, অন্যটি সৌদি আরবের। অ্যাকিলিস কিন্তু রাশিয়ার পতাকা দেওয়া বাটিটাই বেছে নিয়েছে।

বৃহস্পতিবার রাশিয়া বনাম সৌদি আরব ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফুটবল ইতিহাসের একুশতম বিশ্বকাপ। এই বিশ্বকাপে সব চেয়ে কম ফিফা র‌্যাঙ্কিংয়ে থাকা দুই দেশের লড়াই। রাশিয়া এখন ৭০। আর সৌদি আরব ৬৭।এই ম্যাচে সৌদি আরবকে ৫ গোলে হারিয়েছে রাশিয়া।তবে পরের ম্যাচগুলোতে দেখা যাবে রাশিয়া তাদের পারর্ফম ধরে রাখতে পারে কি না।

No comments:

Post a Comment

Post Top Ad