বিশ্বকাপ ট্রফির মূল্য কত হতে পারে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

বিশ্বকাপ ট্রফির মূল্য কত হতে পারে?




বছর, মাস, দিন পেরিয়ে ক্ষণ গণনা শুরু রাশিয়া বিশ্বকাপের। আর মাত্র কয়েক ঘন্টা পরেই পর্দা উঠছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। রাশিয়ার মস্কো এখন বিশ্বকাপের শহর। দেশটির অন্যতম প্রধান ভেন্যু মস্কোর লুঝনিকি স্টেডিয়াম তৈরি বিশ্বকাপের কিক অফের বাঁশি বাজাতে।আর তৈরি হয়ে আছে সারা বিশ্বের কোটি কোটি দর্শক।চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় একটি ট্রফি আমরা অনেকেই জানি না এ ট্রফির দাম কত?

বিশ্বকাপের বর্তমান ট্রফির নকশা করেন ইতালিয়ান ভাস্কর সিলভিও গাজ্জানিকা। ১৯৭০ সালে ব্রাজিল ৩য় বারের মতো ট্রফি জিতে জুলেরিমে ট্রফিটি স্থায়ী করলে ১৯৭১ সালে গাজ্জানিকা এটি তৈরি করে। তৎকালীন এর পেছনে খরচ হয়েছিলো ৫০ হাজার মার্কিন ডলার। কিন্তু সময়ের সাথে মহিমা বেড়েছে এই ট্রফির। বেড়েছে আর্থিক মূল্যও।

বর্তমানে বিশ্বকাপের স্বর্ণালী ট্রফিচির আর্থিক মূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার। এই দামের সোনা দিয়ে দু’জন মানুষকে আগাগোরা মুড়ে দেবার পরেও কিছু সোনা বাকি থাকবে! একটি ম্যালাকাইট ভিত্তির উপর এই ট্রফিটি নির্মিত।

এর উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার ও ওজন ৬.১ কেজি। এতে ১৮ ক্যারেটের ৫ কেজি স্বর্ণ ব্যবহৃত হয়েছে। এর ম্যালাকাইটে তৈরি ভিত্তিমঞ্চের উচ্চতা ১৩ সেন্টিমিটার। বর্তমান বাজারদর অনুযায়ী ট্রফিটির শুধু আর্থিকমূল্যই দেড় লাখ মার্কিন ডলার।

তবে এই ট্রফিটির আর্থিক মূল্যের বাহিরেও মূল্য রয়েছে। সব মিলিয়ে যা ১ কোটি ডলারের কম নয়। ১৯৭৪ সালে প্রথমবার প্রবর্তনের পর জয় করে নেয় পশ্চিম জার্মানি। এই ট্রফিটি সর্বাধিক তিনবার জিতেছে জার্মানি। আর্জেন্টিনা, ইতালি আর ব্রাজিল জিতেছে দুইবার করে। স্পেন ও ফ্রান্স জিতেছে ১ বার।

এবারের রাশিয়া বিশ্বকাপে মোট আর্থিক পুরস্কার দেয়া হবে ৪০০মিলিয়ন ডলারের। এর মধ্যে যে দল চ্যম্পিয়ন হবে তারা পাবে ৩৮ মিলিয়ন ডলার।

No comments:

Post a Comment

Post Top Ad