সেলিব্রিটি যোগ ব্যায়াম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

সেলিব্রিটি যোগ ব্যায়াম


বর্তমান সময়ে মানুষের সুস্থ থাকার চাবিকাঠি উপযুক্ত ব্যায়াম ও খাদ্যাভ্যাস এবং প্রফুল্ল মন। জীবনে দুশ্চিন্তা বা টেনশন ক্যান্সারের থেকেও ক্ষতি করছে মানুষের জীবনে। তাই ভালো থাকতে ভাল চিন্তা ও ভাল কাজের সাথে সাথে ডেইলি রুটিনে কম্পালসারি যোগ ব্যায়াম। আজ আন্তর্জাতিক যোগ দিবসে জেনে নিই ভারতের কয়েকজন সেলিব্রিটির কথা যাঁরা যোগ ব্যায়ামকে সঙ্গী করে খুঁজে পেয়েছেন ফিট থাকার মন্ত্র।
১) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন, টেনশন - হামেসাই থাকছে জীবনে। তবুও আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যোগ ব্যায়ামকে একদিনের জন্যও বাদ দেননি দৈনন্দিন জীবন থেকে।
২) যোগব্যায়াম ও বলিউড সেলিব্রিটিদের কথা উঠলেই প্রথমে যার কথা মাথায় আসে, তিনি হলেন শিল্পা শেট্টি। যোগ ব্যায়ামকে কম্পালসারি করা শুধু নয়, যোগ ব্যায়াম কীভাবে মানুষের উপকার করে তা নিয়ে লিখেছেন বইও। আর সবচাইতে ফিট সেলেব হিসেবে নিজের নামকে স্বর্ণাক্ষরে লিখিয়েছেনও তিনি।
৩)নিজেদের সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। পাশাপাশি তাঁরা যে ওয়ার্কআউট নিয়ে ভীষণ সিরিয়াস তাও বোঝা যায় তাদের ইন্সটাগ্রাম পোষ্ট দেখে। খুব শীঘ্রই যোগ ব্যায়ামের ডিভিডি বের করতে চলেছেন বিপাশা। তার লক্ষ্য আরও বেশি মানুষকে যোগ ব্যায়াম সম্পর্কে সচেতন করা।
৪)তৈমুরের জন্মের সময় বেড়ে যাওয়া নিজের ওজনকে কমাতে দৈনন্দিন জীবনে যোগ ব্যায়াম সঙ্গী করিনা কাপুর খানের। রোজ ৫০ বার সূর্য নমস্কার ও ৪৫ মিনিট ধরে বিভিন্ন ধরনের আসন করেন এই ফিটনেস কন্সাস সেলিব্রিটি।
৫) ৪০ বছরেও ফিটনেস এতটুকুও কমতে দেননি মালাইকা আরোরা। যোগব্যায়াম তাঁর ফিটনেসের মূল মন্ত্র। একাধিক যোগাসনের ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোষ্টও করেন তিনি।
এছাড়াও দিপীকা পাডুকোন, আলিয়া ভাট, অনিল কাপুর..সকলেই নিজের ফিটনেসের জন্য ভরসা করেন যোগ ব্যায়ামের ওপর।

No comments:

Post a Comment

Post Top Ad