যত রান করেছেন, তার চেয়ে বেশি মেয়ের শয্যাসঙ্গী হয়েছেন এই ক্রিকেটার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

যত রান করেছেন, তার চেয়ে বেশি মেয়ের শয্যাসঙ্গী হয়েছেন এই ক্রিকেটার!



আত্মজীবনীতে অনেকেই নিজের ব্যক্তিগত জীবনের কেচ্ছার কথা গর্ব করে ঘোষণা করে থাকেন। অনেকক্ষেত্রে সেটাই ইউএসপি হয়ে দাঁড়ায়। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার টিনো বেস্ট যা বললেন তার ব্যাখ্যা পাওয়া মিশকিল।
ক্যারিবিয়ান ফাস্ট বোলার টিনো বেস্ট তাঁর আত্মজীবনী 'মাইন্ড দ্য উইন্ডোজ : মাই স্টোরি' (Mind the Windows : My Story)-তে জানিয়েছেন, তিনি কমপক্ষে ৫০০ থেকে ৬৫০ জন নারীর সঙ্গে বিছানায় শয্যাসঙ্গী হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেলতে সারা বিশ্ব ঘোরার সময়ে এই কাণ্ড তিনি ঘটিয়েছেন বলে ফাঁস করেছেন টিনো।

২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন টিনো বেস্ট। মোট ২৫টি টেস্ট খেলে তিনি করেছেন ৪০১ রান, ২৬টি একদিনের ম্য়াচে করেছেন ৭৬ রান ও ৬টি টি২০ ম্যাচে তাঁর সংগ্রহ ১৭ রান। অর্থাৎ সবমিলিয়ে মোট ৪৯৪ রান।
টিনো জানিয়েছেন, তাঁর 'প্রথম প্রেম'-এর নাম মেলিসা। তাঁর ও মেলিসার সন্তানের নাম তামিনি। এই মেলিসা ছেড়ে চলে যাওয়ার পরই কার্যত প্লে-বয় হয়ে উঠেছেন টিনো।

আত্মজীবনীর একটি অংশে টিনো নিজের চেহারা, গড়ন, মহিলা প্রীতি ও ক্যারিবিয়ান সতীর্থদের সঙ্গে যৌন বিষয়ে প্রতিযোগিতার কথা উল্লেখ করেছেন। জানিয়েছেন, আমি মেয়েদের ভালোবাসি। আমার মনে হয় আমার চেয়ে ভালো টাক মাথার লোক দুনিয়ায় আর কেউ নেই। নিজেকে কৃষ্ণাঙ্গ ব্র্য়াড পিট বলেও উল্লেখ করেছেন টিনো।

সগর্বে টিনো বলেছেন, "আমি মেয়ে ভালোবাসি। কাউকে যদি পছন্দ হতো, দেখতাম সে সিঙ্গল, তাহলে অবশ্যই গিয়ে তাঁর কাছে নিজেকে মেলে ধরতাম। কখনও কোনও মেয়ে আমাকে ফেরায়নি।"

No comments:

Post a Comment

Post Top Ad