মার্কিন রাজনীতির মাঠে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প আলোচিত নাম। কেননা দুইজনই প্রেসিডেন্ট পদপার্থী। এর মধ্যে আরেকটি খবর হলো প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে দেহরক্ষীর পরকীয়ার সম্পর্ক ছিল। এমন খবর জানিয়েছেন ট্রাম্পের দেহরক্ষী স্পেনসার ওয়াগনারের স্ত্রী মেরি মিলার।
মার্শাল আর্ট এক্সপার্ট স্পেনসার ওয়াগনার ডোনাল্ড ট্রাম্পের দেহরক্ষীর চাকরি পেয়ে ভেবেছিলেন এবার বুঝি ভাগ্য দেবি তার প্রতি সুপ্রসন্ন হল। তবে শেষ পর্যন্ত এই চাকরি তার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেয়। তবে ট্রাম্পের স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ওয়াগনারের জীবনে শেষ পর্যন্ত বিপর্যয় ডেকে আনে।
ওয়াগনারের সাবেক স্ত্রী মেরি মিলার সম্প্রতি এই রিপাবলিকান নেতার সাবেক স্ত্রীর সঙ্গে ওয়াগনারের সম্পর্কের কথা ফাঁস করে দেন। এতেই উঠে এসেছে এই দুজনের যৌন সম্পর্কের বর্ণনা।
১৯৯৩ সালে তত্কালীন অভিনেত্রী সুন্দরী মারলা ম্যাপলস-কে বিয়ে করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তখন ট্রাম্পের দেহরক্ষীর কাজে নিযুক্ত ছিলেন স্পেনসার ওয়াগনার। বিয়ের কিছু দিন পর থেকেই স্পেনসারের প্রতি আকষ্ট হয়ে পড়েন মারলা। পার্টি করতে ভীষণ ভালোবাসতেন তিনি। আর ডোনাল্ডের স্ত্রী যাতে কোনো সমস্যা না পড়েন তা দেখতে হত স্পেনসারকেই। অনেক রাত পর্যন্ত পার্টি করার পর অধিকাংশ দিনই স্পেনসারই মারলাকে বাড়ি পৌঁছে দিতেন। এর মধ্যেই স্পেনসারের প্রতি আকর্ষণ বাড়ছিল মারলার।
১৯৯৬ সালের ১৬ এপ্রিল ফ্লোরিডার পাম বিচে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে টহলরত কিছু পুলিশ। প্রথমে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আসল পরিচয় জানার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। খবর ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে।
সাংবাদিকরাও পেছনে পড়ে থাকেন ট্রাম্পের পরিবার এবং স্পেনসারের পেছনে। কিন্তু দু' জনেই তখন নিজেদের সম্পর্ক অস্বীকার করেন। ঘটনার ৪ মাস বাদে চাকরি যায় স্পেনসারের এবং এক বছর বাদে আলাদা হয়ে যান মারলা এবং ট্রাম্প। বছর তিন পর ১৯৯৯ সালে ডিভোর্স হয়ে যায় তাদের।
প্রভাবশালী ট্রাম্পের কাছ থেকে চাকরি যাওয়ার পর আর কেউই স্পেনসারকে চাকরি দিতে রাজি ছিলেন না। ফলে বেকার হয়ে পড়েন তিনি। তেমনই এক সময় মুখ ফসকে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন স্পেনসার।
তিনি জানিয়েছিলেন, মারলা রীতিমতো তার প্রতি আসক্ত ছিলেন। বহু বার তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছে। যদিও স্পেনসারের স্ত্রী মেরি এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ২০১২ সালে অতিরিক্ত ড্রাগ নেয়ার ফলে মৃত্যু হয় স্পেনসারের। সূত্র : ডেইলি মেইল

No comments:
Post a Comment