শেষ মুহূর্তে চিন সফর বাতিল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়ে শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। এরইমাঝে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুললেন নেতা মুকুল রায়। শুক্রবার তিনি বলেন, এখন মাঝেমাঝেই বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু শনিবার পর্যন্ত তিনি বিদেশ থেকে কত পয়সার শিল্প এনেছেন। তা নিয়ে তিনি যেন একটি শ্বেতপত্র প্রকাশ করেন। তা হলে বাংলার মানুষ খুব উপকৃত হবে।
তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর চিন সফরের মূল্য বাংলার মানুষের কাছে নেই। আর যখন যাবেন মুখ্যমন্ত্রীর কিছু অনুগত ব্যবসাদার সঙ্গে যাবেন। তৃণমূল সরকার ও তার আগের বামফ্রন্ট সরকারকে আক্রমণ করে মুকুল রায় বলেন, গণতন্ত্র দুই আমলেই নেই। বাম সরকার চোর ছিল। আর তৃণমূল সরকার ডাকাত।
শুক্রবার হাইকোর্টের একটি মামলায় রাজ্য সরকার জানিয়েছে, মুকুল রায়কে নিরাপত্তা দিতে তারা প্রস্তুত। এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, ২০১১ সালে আমি Z+ নিরাপত্তা পেতাম। রাজ্য সরকার এই নিরাপত্তা দিত। আমি যেদিন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলাম, সেদিন আমার নিরাপত্তা হল x। আমার বিরুদ্ধে যে সরকার খুন, প্রতারণা সহ একাধিক মামলা দিচ্ছে, সেই সরকার নিরাপত্তা দিচ্ছে এটা হাস্যকর।

No comments:
Post a Comment