ব্রেকিং: মু্খ্যমন্ত্রীর নামে গালিগালাজ!বেধড়ক মার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

ব্রেকিং: মু্খ্যমন্ত্রীর নামে গালিগালাজ!বেধড়ক মার


মু্খ্যমন্ত্রীর নামে গালিগালাজ, প্রতিবাদ করায় তৃনমূল কর্মীকে বেধড়ক মারধর বিজেপি কর্মীদের। ঘটনাটি বাগাদা থানার রনঘাট পঞ্চায়েত এলাকার ঘটনা। পঞ্চায়েত্ নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা অব্যাহত ।


শনিবার সন্ধ্যায় তৃনমূল কর্মী বিশ্বজিৎ নাথ রনঘাট এলাকায় নিজের মুদি দোকানে বসে ছিল সে সময় এলাকার কিছু বিজেপি কর্মী প্রদীপ পাত্র, প্রসেনজিৎ পাত্র ও প্রভু রঞ্জন সাহা মদ্যপ অবস্থায় দলবল নিয়ে বিশ্বজিৎ নাথের দোকানের সামনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল দলীয় সুপ্রিমো মমতা ব্যানাজ্যীর নামে গালিগালাজ করতে থাকে। বিশ্বজিৎ বাবু প্রতিবাদ করায় তাদের সাথে বাগ বিতন্ডায় জড়িয়ে পরে সে সময় বিজেপি কর্মী প্রদীপ পাত্র ও প্রসেনজিৎ পাত্র ও প্রভু রঞ্জন লাঠি ও লোহার রড দিয়ে মাটিতে ফেলে মারধর করে। এলাকার লোকের তৎপরতায় বাগদা হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সুত্রে জানা গেছে পা ভেঙে গিয়েছে। ঘটনার বিবরন জানিয়ে বিশ্বজিৎ নাথের পরিবারের পক্ষো বাগদা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এখন পর্যন্ত কাইকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তে বাগদা থানা।
বিজেপির তরফ উত্তর ২৪ পরগনা জেলা সহ সভাপতি অমৃত বিশ্বাস ঘটনার কথা অস্বীকার করে জানান l রনঘাট গ্রাম পঞ্চায়েতে তৃনমূল খারাপ ফলাফল করেছে l তৃনমূলের আমাদের কর্মীদের ভয় দেখতেই আমাদের নামে অভিযোগ করছে।

No comments:

Post a Comment

Post Top Ad