২৪ ঘণ্টাঃ নবান্নে কন্ট্রোল রুম! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

২৪ ঘণ্টাঃ নবান্নে কন্ট্রোল রুম!



শ্রাবণ মাস এখনও পড়েনি। আষাঢ়ের ধারাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের কয়েকটি জেলায়। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় আগামী দু’দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তরবঙ্গের পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন।

গতকাল ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার অধিকাংশ জায়গা। আজ সকালে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হয়। ঠনঠনিয়া কালীবাড়ি এবং খিদিরপুরে গতকাল বৃষ্টির জেরে জল জমে গিয়েছিল। সেই জল কিছুটা নেমেছে।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, কন্ট্রোল রুম থেকে জেলাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। যথেষ্ট ত্রাণসামগ্রী মজুত করার কথাও বলা হয়েছে। রাজ্য সেচ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে নদীবাঁধগুলিতে নিয়মিত নজরদারির
জন্য। জল ছাড়ার ক্ষেত্রে DVC-র  সঙ্গে  সমন্বয় রাখা হচ্ছে।




নবান্ন সূত্রে জানা যাচ্ছে, প্রতিটি জেলার খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে কন্ট্রোল রুম থেকে। মুখ্যমন্ত্রী নিজে সবকিছুতে নজরদারি চালাচ্ছেন। উল্লেখ্য, গতকাল সকাল থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। গত দু’দিনে বাজ পড়ে রাজ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

No comments:

Post a Comment

Post Top Ad