ছবি সৌজন্যে :বিভাস লোধ
রাজ্যে বর্ষার পরিস্থিতি অনুকূল হওয়ায় বাড়ছে বৃষ্টির পরিমাণ। গতকাল সারাদিন ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার অধিকাংশ জায়গা। রাতেও বৃষ্টি হয়। আজ সকাল থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা মিলেছে হালকা রোদের। ঠনঠনিয়া কালীবাড়ি এবং খিদিরপুরে গতকালের বর্ষণের জমা জলের কিছুটা নেমেছে। তবে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় আগামী দু’দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।
ছবি সৌজন্যে :বিভাস লোধ
সোমবার রাতভর বৃষ্টি হয় কলকাতার বেশিরভাগ জায়গায়। এছাড়া জেলাগুলিতওে বৃষ্টির পরিমাণ ভালোই। আজ থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা, দুই দিনাজপুরেও ভালোই বৃষ্টি হবে বলে জানা গেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে মূলত উপকুলবর্তী এলাকা, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ব্যাপক বৃষ্টিপাত হবে। এছাড়া বাকি জেলাগুলিতেও কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে চলবে দমকা হাওয়া। ঝোড়ো হাওয়ার তীব্রতা বেশি থাকায় সমুদ্র উত্তাল হবে। তাই মৎস্যজীবীদের আগামী দু’দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


No comments:
Post a Comment