নদীতে মীন ধরার সময় কুমিরে টেনে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার জগদ্দল নদীতে। নিখোঁজ মৎস্যজীবী ঝড়েশ্বর মন্ডল (৫৫)। বাড়ি পাথরপ্রতিমা থানার বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টা নাগাদ মীন ধরার উদ্দ্যেশে জগদ্দল নদীতে নেমে ছিল ঝড়েশ্বর। ওই সময় হঠাৎই একটি কুমির এসে ঝড়েশ্বরের পা ধরে নদীতে টেনে নিয়ে চলে যায়। আসেপাশের মৎস্যজীবীরা দেখে চিৎকার করে ওঠে। খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায়। পুলিশ ও বনদপ্তরের যৌথ উদ্দ্যোগে নদীতে তল্লাশি চালান হচ্ছে। তবে এখন পর্যন্ত ঝড়েশ্বরের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

No comments:
Post a Comment