বসিরহাটে ক্রমেই বাড়ছে ডাইরিয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 June 2018

বসিরহাটে ক্রমেই বাড়ছে ডাইরিয়া




নিজস্ব সংবাদদাতা : তীব্র গরমে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে দেখা দিয়েছে ডাইরিয়ার প্রকোপ । বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই রোগে আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় দেড়শো ছাড়িয়েছে । আক্রান্ত দের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এলাকা ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বসিরহাটের ধোপাবেড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ব্যাপক ডাইরিয়ার প্রকোপ । ঘনঘন পাতলা মলত্যাগ, বমি ,অসহ্য পেটে ব্যথা এই সব উপসর্গ দেখা দিয়েছে আক্রান্তদের শরীরে। ছোট, বড়ো সকলেই এই রোগে আক্রান্ত । আক্রান্তদের কে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাথমিক ভাবে জানা গেছে, পানীয় জল থেকেই এই রোগের প্রকোপ ছড়িয়েছে। তবে দ্রুততার সাথে এলাকায় পৌঁছে গিয়েছে স্বাস্থ্য দপ্তরের একটি টিম। হাসপাতাল সূত্রের খবর এখনো পর্যন্ত বসিরহাট জেলা হাসপাতালে প্রায় সত্তর জন আক্রান্ত ভর্তি হয়েছেন ।

No comments:

Post a Comment

Post Top Ad