বিক্ষোভ: টিবি রোগীকে মেয়াদ উত্তীর্ণ টিকা সরকারী হাসপাতালে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

বিক্ষোভ: টিবি রোগীকে মেয়াদ উত্তীর্ণ টিকা সরকারী হাসপাতালে


চাঁদনী, পূর্ব মেদিনীপুর: এক টিবি রোগীকে মেয়াদ উত্তীর্ণ টিকা দেওয়া হল সরকারি হাসপাতালে। মঙ্গলবার পাঁশকুড়া থানার সিদ্ধা মূখ্য উপস্বাস্থ্য কেন্দ্রে টিবির জন্য টিকা নিতে আসেন দুধ কুমার বেরা নামে এক ব্যক্তি। টিকা নেওয়ার পর তিনি লক্ষ্য করেন তাকে যে টিকা টি দেওয়া হয়েছে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সুনীতি চেলি নামে ওই নার্সকে তিনি জানতে চান কেন এই মেয়াদ উত্তীর্ণ টিকা দেওয়া  হল তাকে। নার্স জানান, তিনি না দেখেই দিয়ে ফেলেছেন তার ভুল হয়ে গেছে। এখন সব থেকে বড় প্রশ্ন উঠেছে সরকারি স্বস্থ্যকেন্দ্রে কিভাবে মেয়াদ উত্তীর্ণ টিকা এল। তাছাড়া এমন জীবনদায়ী টিকা দেওয়ার আগে ঠিক করে দেখেনেন নি কেন স্বাস্থ্যকর্মীরা। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এতবড় ভুল কি করে হলো এই নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা সহ রোগীর পরিবারের লোকজন। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ।

পাঁকুড়ার সিদ্ধা মুখ্য উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ শেষ হয়ে যাওয়া ঔষধ রুগিকে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়।  গত শুক্রবার স্থানিয় টিবিরোগে আক্রান্ত দুধকুমার বেরা পাঁশকুড়ার মুখ্য উপস্বাস্থ্য কেন্দ্র আসেন। চিকিৎসকরা তার চিকিৎসা  করার পর একটি ইঞ্জেক্সান দেয়। তার পর একটি ইঞ্জেক্সান শনিবার নেওয়ার জন্য তাকে দেওয়া হয়। অভিযোগ যে ইঞ্জেক্সানটি শনিবার নেওয়ার জন্য দেওয়া হয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।  পরে যানতে পেরে মঙ্গলবার সকালে রুগির পরিবার ও স্থানিয় কিছু মানুষ উপস্বাস্থ্য কেন্দ্রে এসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ,  এই ধরনে মেয়াদ শেষ হয়ে যাওয়া ঔষধ দেওয়ার পাশাপাশি ঠিকমত পরিষেবা  পাওয়া যায়নি  উপ স্বাস্থ্য  কেন্দ্র থেকে। তাই তারা দীর্ঘক্ষন বিক্ষোভ দেখাতে থাকে। তবে মেয়াদ শেষ হয়ে যাওয়া ঔষদ দেওয়ার কথা স্বীকার  করে নিয়েছে উপ স্বাস্থ্য  কেন্দ্রের চিকিৎসক  সুনীতি চেলি। তিনি বলেন, আমরা সব সময় রুগিকে সঠিক ও সুন্দর পরিষেবা দেওয়ার চেস্টা করি। কোন দিন এই ধরনের ঘটনা ঘটেনি। ভুল বসত হয়েগিয়েছে। তার জন্য ক্ষমাপার্থী। আগামীদিন যাতে এই ধরনের ভুল না হয় সেদিকে সদা সতর্ক থাকব। 

রুগি দুধকুমার  বেরা জানান, টিবিরোগে আক্রান্ত হয়ে পড়ায় উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি হই। শুক্রবার চিকিৎসক  দেখার পর টিবিরোগের একটি নিজেক্সান আমায় দেয়। তার পর শনিবার একটি ইঞ্জেক্সান নেওয়ার জন্য একটি ইঞ্জেক্সান আমায় দেয়। সেই ইঞ্জেক্সানটি মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন, দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক  যদি এই ভাবে ভুল ঔষধ দিয়ে থাকে তাহলে রুগি সুস্থ হওয়া  তো দূরের কথা মৃত্যুর পথে গিয়ে দেওয়ার ব্যবস্থা করা। আমরা চাই স্বাস্থ্যকেন্দ্র সঠিক ও নিয়ম মেনেই চিকিৎসা  পরিষেবা  দেওয়া হোক।

দীর্ঘক্ষণ  বিক্ষোভ চলার পর প্রশাসনিক কর্তাদের কথায় বিক্ষোভ উঠে যায়। তবে বিভাগীয়  তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে উপ স্বাস্থ্য  কেন্দ্র থেকে জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad