উত্তপ্ত গার্লস কলেজ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

উত্তপ্ত গার্লস কলেজ



আসানসোলঃ পুনরায় উত্তপ্ত হল রানীগঞ্জ গার্লস কলেজ। গত কাল কলেজে ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে পারবে না জানিয়ে ছিল কলেজ প্রশাসন ।  এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিখোভ দেখায় ছাত্রীরা। ঘটনা আসানসোলের রানিগঞ্জ গালস কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীরা ৭৫ শতাংশ উপস্থিতি না হলে এবছর পরীক্ষায় বসতে পারবে না। সোমবার এই সিদ্ধান্তের প্রতিবাদে কলেজের মুল গেট বন্ধ বিক্ষোভ দেখায়।
তাদের দাবি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পরীক্ষায় বসতে দিতে হবে। দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত ছাত্রীরা।আজ ছাত্রীরা দাবি করেন কলেজের বর্তমান জিএস এবং প্রক্তন জিএস বেশ কিছু ছাত্রীর ঘরে গিয়ে হুমকি দেয়। এর ফলে কয়েকজন ছাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। তারই প্রতিবাদে আজ কলেজের গেটে বিক্ষোভ দেখায়। পরে কলেজ গেট থেকে ৬০ নং জাতীয় সড়ক হয়ে রানীগঞ্জ বাজার পর্যন্ত মিছিল করে।

No comments:

Post a Comment

Post Top Ad