বজ্রপাতে মৃত ১, আহত ৮ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 June 2018

বজ্রপাতে মৃত ১, আহত ৮



বাজ পড়ে মৃত এক, আহত আট। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯ টা নাগাদ  বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের ঝিনকা উত্তর পাড়া এলাকায় । এলাকা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে,  এদিন সকালে ঝিনকা উত্তরপাড়া এলাকায় একদল শ্রমিক ১০০ দিনের কাজের মাধ্যমে পুকুর কাটার কাজ করছিল। সেই সময় আচমকাই বাজ পড়লে ঘটনাস্থলে সহিদুল ইসলাম  (62) নামক এক প্রৌঢ়র  মৃত্যু হয় । আর আহত হয়েছেন আরও আটজন। আহতরা হল বাবলু মন্ডল(৩৮) , আজিজুল সর্দার (৩৫) , রাজ্জাক মন্ডল (৪০) , গোলাম রসুল মন্ডল (৪৫) , রফিকুল মন্ডল সহ আরও তিনজন। আহতদেরকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা গিয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad