জেঙ্গু আতঙ্কে অ্যাডভান্স সচেতন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 June 2018

জেঙ্গু আতঙ্কে অ্যাডভান্স সচেতন!





নিকাশী ব‍্যবস্থা বেহাল, তার প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বসিরহাট পৌরসভার ১১নং ওয়ার্ডের আর.এন.রোড সংলগ্ন এলাকায় ঘরে, দোকানে বর্ষায় প্লাবিত হয়ে নর্দমার নো‌ংরা জল ঢুকে পড়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্ষার শুরুতেই নিকাশী ব‍্যবস্থার এই হালে ক্ষুব্ধ হয়ে মহল্লা প্রধানের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তাদের এই অবরোধ। এমনিতেই ডেঙ্গু এবং নিপা আতঙ্কে আতঙ্কিত শহরবাসী ।

 তার উপরে এই বর্ষায় লোকের শোয়ার ও বসার ঘরে নোংরা জল ঢুকে যাওয়ায় আরও অতিষ্ঠ হয়ে উঠেছে তারা ।  একদিনের এই বৃষ্টিতে বেহাল নিকাশি ব‍্যবস্থার জেরে এই বিপর্যস্ত অবস্হার বিরুদ্ধে দীর্ঘক্ষণ আন্দোলন চলার পরেও কোন ভ্রূক্ষেপ নেই মহল্লাপ্রধানের বলে অভিযোগ । তীব্র দাবদাহের পরে এই ভারী বর্ষণকে যখন মানুষ আশীর্বাদ হিসাবে গ্রহণ করেছে তখন ১১নং মহল্লার জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত । দীর্ঘক্ষণ এই অবরোধের ফলে ন‍্যাজাট ও ধামাখালিগামী যানবাহন অবরূদ্ধ হয়ে যাওয়ায় যাতায়াতের উপর বিরাট প্রভাব পড়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad