ব্রেকিং: ঝড়-বজ্রপাতে মৃত ২৬ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

ব্রেকিং: ঝড়-বজ্রপাতে মৃত ২৬




ধুলোর ঝড় ও বজ্রপাতে উত্তরপ্রদেশে মৃত্যু হল ২৬ জনের। কাল রাতের দিকে রাজ্যের ১১টি জেলায় ধুলোর ঝড় শুরু হয়। তার সঙ্গে পাল্লা দিয়ে বাজ পড়তে শুরু করে। এর জেরে জুনপুরে পাঁচজন, সুলতানপুরে পাঁচজন, উন্নাওয়ে চারজন, ছান্দৌলি ও বাহরাইচে তিনজন করে, রায় বরেলিতে দু’জন এবং মিরজাপুর, সিতাপুর, আমেথি ও প্রতাপগড়ে একজন করে মারা গেছে।

কনৌজেও ধুলো ঝড় হয়েছে। তবে এখনও পর্যন্ত সেখান থেকে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত এলাকার জেলাশাসকদের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দিয়েছেন। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ধুলোর ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারের তরফে সব রকম সাহায্য করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad