'প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র ভাঁওতা' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

'প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র ভাঁওতা'





প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র ভাঁওতা। সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই এসব সামনে আনা হচ্ছে। মাওবাদীরা পাগল নয় যে, খুনের ষড়যন্ত্র করে তা চিঠিতে লিখে রাখবে। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেমন তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন, এটাও ঠিক তেমন। আজ শিলিগুড়িতে এসে এমনই অভিযোগ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

শিলিগুড়িতে আজ এক সভায় সেলিম বলেন, “রামধনু জোট আসলে আরএসএস-র তত্ত্ব। রামের নামে জোট। যে তৃণমূল আজ BJP-কে রোখার কথা বলছে, ওরাই আগে BJP-র সঙ্গে জোট সরকার গড়েছিল। কলকাতা পৌরনিগমে তৃণমূল-BJP জোট গড়েছিল। রাজ্যের মানুষ তা ভোলেনি।”

তিনি আরও বলেন, “আজ প্রাক্তন রাষ্ট্রপতির RSS-র সভায় যাওয়া নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু কে কোথায় যাবেন তাঁর বিষয়। কংগ্রেস ও BJP-র জোট সরাসরি হয় না। মাঝখানে সেতুবন্ধন প্রয়োজন। রাজ্যে শুধু নয়, কেন্দ্রেও একমাত্র বামপন্থীরাই স্থায়ী ও স্থিতিশীল সরকার দিতে পারে। শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষে কাজ করতে পারে। এরাজ্যে টেট বা স্কুল সার্ভিস কমিশনেই শুধু নয়, দুর্নীতি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগেও। যে রাজ্যে মুখ্যমন্ত্রী ভুয়ো PHD সার্টিফিকেট নিয়ে ঘোরেন, সেখানে এসব হবেই।”

No comments:

Post a Comment

Post Top Ad