চাঁদনী, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা হাসপাতাল চত্তরে একটি ঝুপড়ি ঘরের মধ্যে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রঞ্জন মিশ্র(৩৫)। বাড়ি তমলুক পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সকালে তমলুকে জেলা হাসপাতালের এক মহিলা কর্মী ঝুপড়ির মধ্যে দেহটি পড়ে থাকতে দেখে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দেহটি উদ্ধার করে। মৃত্যুর কারন জানা যায়নি। তমলুক জেলা হাসপাতাল চত্তরে নির্মীয়মাণ বাড়ির জন্য ঝুপড়ি ঘর তৈরি করা হয়েছে। সেই ঝুপড়ি ঘরের বিছানায় মৃতদেহটি পড়ে থাকে। মৃতের শরিরের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা লেগে রয়েছে। মদ্যপান করে মৃত্যু না খুন করে দেহ রেখে পালিয়েছে দুষ্কৃতীরা তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃত যুবকটিকে গতকাল রাতে এলাকায় ঘুরতে দেখেন হাসপাতালের কর্মীরা। জানাগিয়েছে,হাসপাতাল চত্তরে নির্মীয়মাণ বাড়ির জন্য ঝুপড়ি ঘরটি তৈরি করা হয়েছিল। নির্মীয়মাণ বাড়ি তৈরির কাজ বন্ধ থাকায় ঝুপড়ি ঘরে কেউ ছিলো না। মদ্যপান করে মৃত্যু নাকি খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে তমলুক থানার পুলিশ। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু প্রকৃত কারন জানা যাবে। হাসপাতাল সুপারের সাথে যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

No comments:
Post a Comment