ব্রেকিংঃ ছেলের হাতে বলি বাবা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

ব্রেকিংঃ ছেলের হাতে বলি বাবা


পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিবাদকে কেন্দ্র করে ছেলের হাতে খুন বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে ইসলামপুর থানার শিব কৃষ্ণপুর গ্রামে। পরিবার সুত্রে জানা গিয়েছে- মৃত সুশিল সরকারের সঙ্গে বেশ কিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চচলছিল ছেলে বিকাশ সরকারের। প্রায়শই ছেলে বিকাশ সরকার বাড়ি এসে তার বৃদ্ধ বাবার ওপর অত্যাচার ও মারধোরের পাশাপাশি জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য চাপ দিত বাবাকে। এ বিষয়ে স্থানীয় থানায় ইতিপূর্বেই অভিযোগ দায়ের করা হয় ছেলের বিরুদ্ধে। এর পর বুধবার গভীররাতে মদ্যপ অবস্থায় বিকাশ তার বাবা সুশিল সরকারকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশিল সরকারের। ঘটনায় থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। পাশাপাশি ঘটনায় অভিযুক্ত ছেলে বিকাশ সরকারকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। 


সূত্রঃ ব্রেকিং কলকাতা

No comments:

Post a Comment

Post Top Ad