দীপিকাকে নোংরা প্রস্তাব! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 June 2018

দীপিকাকে নোংরা প্রস্তাব!


হালের নাম্বার ওয়ান নায়িকা দীপিকা পাড়ুকোন। সবচেয়ে দামিও বটে। যেকোনো ছবির জন্য পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ এখন হালকা পাতলা গড়নের লম্বাদেহী নায়িকা দীপিকা। অভিনয় কারিশমা দেখিয়ে নিজেকে তিনি সেই পর্যায়েই নিয়ে গেছেন। অথচ ক্যারিয়ারের একেবারেই শুরুতে এই দীপিকাকেই কিনা দেয়া হয়েছিল নোংরা প্রস্তাব।
সম্প্রতি ভারতীয় ইভিনিং স্ট্যান্ডার্ডকে দেয়া এক সাক্ষাতকারে দীপিকা বলেন, এক প্রযোজক তাকে স্তন বড় করতে বলেছিলেন। তবেই নাকি সিনেমায় অভিনয়ের সুযোগ দেয়া হবে। বর্তমান সময়ের সবচেয়ে সুপারহিট এ নায়িকা এমন প্রস্তাব পেয়েছিলেন তখনই, যখন কিনা তিনি প্রিয় খেলা ম্যাডমিন্টন ছেড়ে একটু একটু করে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে হাটতে শুরু করেছেন।
ফিল্মের ভাষায় এটাকে বলে কাস্টিং কাউচ। যেটা নিয়ে গত বছরের এপ্রিল থেকে সরব গোটা বিশ্বের ফিল্ম জগত। এই কাস্টিং কাউচের অভিযোগেই হলিউডের নামি প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে মামলা ঝুলছে যুক্তরাষ্ট্রের একটি আদালতে। অস্কার বোর্ড থেকে ছেটে ফেলা হয়েছে তাকে। তার বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ শতাধিক নারীর। যাদের মধ্যে হলিউডের প্রথমসারির কয়েকজন অভিনেত্রীও রয়েছেন।


হলিউড থেকেই পরবর্তীতে কাস্টিং কাউচের বিরুদ্ধে আওয়াজ ওঠে বলিউডে ও ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে অভিনয়ের সুযোগ দেয়ার নাম করে যৌন লালসা মেটানোর অভিযোগ তোলেন রিচা চাড্ডা ও কাল্কি কেকলিনের মতো মধ্যমসারির একাধিক দক্ষিণী অভিনেত্রী। তবে দীপিকার মতো প্রথমসারির কোনো অভিনেত্রী সাম্প্রতিক সময়ে এ নিয়ে ‍মুখ খোলেননি।


রাণী পদ্মাবতী দীপিকা পাড়ুকোন বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন। অবসর বললে আবার ভুল হবে। কোনো ছবির কাজ হাতে রাখেননি, তবে নায়িকা ব্যস্ত তার বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি প্রেমিক রণবীর সিংহের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এ জন্যই কোনো ছবির কাজ হাতে রাখেননি। আগামী ১০ নভেম্বর বিয়ে হওয়ার কথা রয়েছে হালের জনপ্রিয় লাভবার্ড জুটি দীপিকা-রণবীরের।

No comments:

Post a Comment

Post Top Ad