বেশ কিছুদিন ধরেই আলোচিত করণ জোহরের স্বল্প দৈর্ঘ্য ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি। বিশেষভাবে আলোচিত হস্তমৈথুনের দৃশ্যটি। ইতিমধ্যে অভিনেত্রী কিয়ারা আডবানির প্রকাশ্যে ‘অর্গাজমের’ দৃশ্যে অভিনয় নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
আর সবশেষে শর্টফিল্মের ওই দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী কিয়ারা। অভিনেত্রী বলেন, ‘কোনো সিনেমায় চুম্বনের দৃশ্য নিয়ে যেমন ট্যাবু ভাঙতে শুরু করেছে, তেমনি ‘যৌনতা’ নিয়েও ছুতমার্গ কাটতে শুরু করেছে। মানুষ এখন অনেক বেশি শিক্ষিত। যৌনতা নিয়ে ছুতমার্গ থাকার কিছু নেই। ভালবাসার বহিঃপ্রকাশ হলো যৌনতা। তাই যৌনতা নিয়ে এত খুঁতখুঁতে ভাব থাকা উচিত নয়।’
অভিনেত্রী জানান, ‘লাস্ট স্টোরিস’-এর ‘অর্গাজমের’ দৃশ্যে অভিনয় করতে গিয়ে ছবির নির্মাতা করণের পরামর্শ মেনে চলেছেন তিনি। পর্দায় এই দৃশ্য দেখে যেন সত্যি মনে হয়, সেই চেষ্টাই করতে বলেন করণ। তার পরামর্শ মেনে ওই দৃশ্যে নিখুঁতভাবে অভিনয়ের চেষ্টা করেন তিনি।

No comments:
Post a Comment