সব কবুল করলেন দীপিকা! হার্ট ধরে পড়ুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 18 June 2018

সব কবুল করলেন দীপিকা! হার্ট ধরে পড়ুন


'প্রেম কখনো লুকিয়ে রাখা যায় না!’—হ্যাঁ, অবশেষে নিজের প্রেমের কথা বলেই ফেললেন দীপিকা পাড়ুকোন। তাও আবার পাঁচ বছর পর। একসঙ্গে ছবি তুলছেন, বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের, দুই পরিবারের মাঝে তাঁদের বিয়ে নিয়ে কথা হচ্ছে, কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন এই বলিউড তারকা। যখনই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, প্রেম বা বিয়ে নিয়ে প্রশ্ন হলে কী বলবেন, সে ব্যাপারে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন তাঁদের বিয়ে নিয়ে বলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমে নানা কথা লেখা হচ্ছে। এমনকি কিছু সংবাদমাধ্যম তো সংশ্লিষ্ট সূত্রদের কাছ থেকে খবর নিয়ে বিয়ের তারিখও জানিয়ে দিয়েছে। যাঁদের বিয়ে নিয়ে এত জল্পনা, তাঁরা এ ব্যাপারে কিছুই বলছেন না।
হঠাৎ চিত্রটা পাল্টে গেছে। গত শনিবার ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের সেলফি তুলে বলিউড তারকা রণবীর সিং একটি পোস্ট দিয়েছেন। তাতে দীপিকা পাড়ুকোন লিখেছেন ‘আমার’। ব্যস, তা-ই যথেষ্ট। পাঁচ বছর পর এবারই প্রথম প্রকাশ্যে রণবীর সিংয়ের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারে এমন একটি শব্দ ব্যবহার করেছেন। সঙ্গে সঙ্গে তাঁর এই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে নেন ভক্ত আর সংবাদমাধ্যমের লোকজন৷ মুহূর্তেই তা ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ, এই একটি শব্দের মাঝেই সবাই খুঁজে পেয়েছেন এই জুটির হাজারো না-বলা কথা।
দীপিকা পাড়ুকোনের এই স্বীকারোক্তি যেন রণবীর সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে জল্পনায় কঠিন ভিত্তি তৈরি করে দিয়েছে। বলিউডে জোর গুঞ্জন, এ বছর ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে রণবীর-দীপিকার চার হাত এক হতে পারে। তবে এই দুই তারকার পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, বিয়ের পর দীপিকা আর রণবীর নতুন ফ্ল্যাটে সংসার সাজাবেন। রণবীর বান্দ্রার শ্রী অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাট কিনেছেন। আর রণবীর এই আবাসনেরই বাসিন্দা। এখানে তাঁর সঙ্গে আছে পুরো পরিবার। রণবীর তাঁর পরিবারের সঙ্গে ৬, ৭ ও ৮ তলায় থাকেন। একই বহুতলের চতুর্থ তলায় নতুন ফ্ল্যাট কিনেছেন তিনি। এখন এই ফ্ল্যাটের অন্দরসজ্জার কাজ চলছে। দীপিকার মনের মতো করে এই ফ্ল্যাট সাজাচ্ছেন রণবীর।

বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত আছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রার একটি গয়নার দোকান থেকে বের হতে দেখা গেছে তাঁকে। ভারতের বিখ্যাত এক স্বর্ণকারের দোকানে বিয়ের গয়না পছন্দ করতে গিয়েছিলেন তাঁরা। বিয়ের দিন তিনি কোন গয়না পরবেন, সেটা চূড়ান্ত করতে মাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর দোকানের বাইরে ওত পেতে ছিল পাপারাজ্জির দল। ব্যস, দোকান থেকে বের হওয়া মাত্র দীপিকা আর উজ্জ্বলা পাড়ুকোনকে ফ্রেমবন্দী করেন তাঁরা। মা-মেয়ে দুজনকেই তখন বেশ হাসিখুশি দেখাচ্ছিল।
রণবীর সিং এ বছর ব্যস্ত রেখেছেন নিজেকে। এখন এই বলিউড তারকা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘সিম্বা’র শুটিং নিয়ে। ছবিটি আগামী বছর মুক্তি পাবে। এরপর কবীর খানের ‘৮৩’ ছবির শুটিং করবেন। তবে দীপিকা এ বছর নিজেকে ফাঁকা রেখেছেন। অনেকের ধারণা, বিয়ের জন্য দীপিকা এ বছর কোনো ছবি করছেন না। এমনকি হলিউডের একটি ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।
হলিউডে বেশ বড় প্রকল্পে অভিষেক হয়েছিল দীপিকা পাড়ুকোনের। ভারতীয় এই সুন্দরী সেখানে জনপ্রিয় হলিউড নায়ক ভিন ডিজেলের বিপরীতে যাত্রা শুরু করেছিলেন। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির পর এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতেও থাকার কথা ছিল দীপিকার। পরিচালক ডিজে কারুসো নিজে এ তথ্য নিশ্চিত করেন। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য খবর। দীপিকা পাড়ুকোন নাকি স্বেচ্ছায় ‘ট্রিপল এক্স’ সিরিজ থেকে সরে এসেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad