পাপ্পি মানে কি কুকুর শুধুই?জানেন না শ্রী কন্যা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

পাপ্পি মানে কি কুকুর শুধুই?জানেন না শ্রী কন্যা!


দুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবীর প্রথম সিনেমা ‘ধাড়াক’-এর পোস্টার। আর সোমবার মুক্তি পেল আকাঙ্ক্ষিত এই ছবিটির অফিসিয়াল ট্রেলার।
যার মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটেছে নতুন দুই মুখের যাদের একজন হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর আর আরেকজন হলেন শহীদ কাপুরের ভাই ইশান খাত্তার।
ছবিটির গল্প মূলত অনার কিলিংকে কেন্দ্র করে। ভিন্ন জাতের দুটি ছেলে মেয়ে মধুর এবং পরী একে অপরকে ভালোবাসে। তাদের সম্পর্কের কথা মেয়েটির পরিবারের কানে যেতেই ঘুরবে গল্পের মোড়।
চিত্রনাট্য অনুযায়ী বড়লোক বাবা-মায়ের আদুরে মেয়ে। সে শিক্ষিতা এবং তার ভবিষ্যতও উজ্জ্বল। সব কিছু ঠিক চলছিল। কিন্তু একদিন সে প্রেমে পড়ে। যদিও ছেলেটি মেয়েটির কাছে তাঁর স্বপ্নের রাজপুত্র। কিন্তু আদতে ছেলেটি ছিল গরীব ঘরের। ফলে কোনও ভাবেই তাদের এই প্রেম মেনে নিতে চায় না মেয়েটির পরিবার। অগত্যা পরিবার, ছেড়ে ছেলেটির হাত ধরে মেয়ের পালিয়ে বেড়ানো। বাড়ির অমতে দু জনে বিয়ে করে পাড়ি দেয় অন্য শহরে ৷ আদৌ কী তাঁদের পরিবারের কেউ খুঁজে পাবে! এই  নিয়েই নির্মাণ করা হয়েছে পুরো সিনেমাটি।

আর সেটিকেই স্ক্রিনবন্দি করে সবার সামনে আনছেন পরিচালক শশাঙ্ক খাত্তান। ‘ধাড়াক’ সিনেমাটি মূলত মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক। এ বছরের ২০ জুলাই ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad