যৌন স্বাস্থ্যের প্রশ্নে কে এগিয়ে: সিরি নাকি গুগল সার্চ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

যৌন স্বাস্থ্যের প্রশ্নে কে এগিয়ে: সিরি নাকি গুগল সার্চ?



ইন্টারনেট ব্যবহারকারীদের ৪১ শতাংশ স্বাস্থ্য এবং যৌন স্বাস্থ্য বিষয়ে প্রশ্নের উত্তর খুঁজে থাকেন অনলাইনে। নতুন একটি গবেষণা অবশ্য বলছে, স্মার্ট পদ্ধতির কোনটিই গুগল সার্চের চেয়ে ভালো না। বিশেষ করে যৌন স্বাস্থ্যের বিষয়ে পরামর্শ দেয়ার ব্যাপারে গুগলই অনেক বেশি নির্ভরযোগ্য বলে গবেষকরা জানিয়েছেন।
গবেষকরা আশা করছেন, তাদের গবেষণাটি মানুষকে অনলাইনে স্বাস্থ্য পরামর্শ নেয়ার ব্যাপারে আরও বেশি সচেতন করবে।
ইউনিভার্সিটি অব ওটাগোর গবেষকরা অ্যাপলের সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্টকে বেশ কিছু প্রশ্ন করেছিল। গবেষক দলটি ৫০টি প্রশ্ন নির্বাচন করেছিল সফটওয়্যারগুলো পরীক্ষা করার জন্য। এরপর প্রশ্নের উত্তরের সঙ্গে গুগল সার্চের উত্তরের তুলনা করেছেন তারা।
প্রশ্ন গুলো এনএইচএস হেলদি চয়েস সাইট এবং সেক্সুয়াল হেলথ সম্পর্কিত সাম্প্রতিক খবরের উপর ভিত্তি করে করা হয়েছিল। উদাহরণ হিসেবে জানানো হয়েছে, তাদের একটি প্রশ্ন ছিল ‘কীভাবে সেক্স করতে হয়?’ এই প্রশ্নের উত্তরে কী ধরনের ভিডিও এবং সার্ভিস পাওয়া যায় তা দেখতে চেয়েছিলেন গবেষকরা।


গবেষণা ফলাফলে দেখা যায়, ল্যাপটপ ভিত্তিক গুগল সার্চের পারফরম্যান্স অন্য দুই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এর চেয়ে অনেক ভালো। দেখা গেছে, সেক্সুয়াল হেলথ এর ব্যাপারে ৭২ শতাংশ সেরা উত্তর গুগল সার্চই দিতে পেরেছে। আর গুগল অ্যাসিস্ট্যান্ট এর পারফরম্যান্স সিরির চাইতে ভালো ছিল। গুগল অ্যাসিস্ট্যান্ট ৫০ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে, সিরি সঠিক উত্তর দিতে পেরেছে ৩২ শতাংশ প্রশ্নের।
বিশেষ করে ‘কীভাবে সেক্স করতে হয়?’ এই প্রশ্নের উত্তরে গুগল অ্যাসিস্ট্যান্ট ছবি এবং ভিডিওর ব্যাপারে সিরির তুলনায় অনেক ভালো করেছে । সিরি এই প্রশ্নের উত্তরে কোন ভিডিও খুঁজে পায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad