সমুদ্রের এক্সাটমেন্টে করুণ পরিণতি পর্যটকের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

সমুদ্রের এক্সাটমেন্টে করুণ পরিণতি পর্যটকের!


চাঁদনী, দিঘা :  দিঘায় বেড়াতে এলেই বেপরোয়া হয়ে ওঠেন পর্যটকরা। সমুদ্রের জলের তলায় চোরা স্রোতের ভয়াবহতা ঠিক কতটা তা না বুঝেই অধিকাংশ ক্ষেত্রেই এক্সাইটেড হয়ে ওঠেন তাঁরা।

আর এর জেরেই প্রায়শই প্রাণ হারান সমুদ্রের টানে ছুটে আসা পর্যটকরা। প্রতি মাসে নিয়ম করে এই সমুদ্রে এসে প্রাণ যায় বহু পর্যটকের। কিন্তু তাতেও হুঁশ নেই অ্যাভেঞ্চার প্রিয় মানুষগুলোর।

গত কয়েক দিনেই বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। তবে এদিন ভাগ্য সহায় ছিল হাওড়ার বড়গাছিয়ার মল্লিকপাড়ার বাসিন্দা সেক কাশেম আলি'র (১৮)। ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে প্রায় তলিয়ে যাওয়ার মুখে ঢেউয়ের সঙ্গে লড়াই করে রীতিমত জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করেছে কর্তব্যরত নুলিয়া ও সিভিক ভলেন্টিয়াররা।

সঞ্জাহীন অবস্থায় তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসায় যুবকটি সাড়া দিয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

সূত্রের খবর, প্রায় ৯ জন বন্ধু মিলে সোমবার ওল্ডদিঘার একটি হোটেলে এসে উঠেছে তাঁরা। এদিন স্নান করতে নেমে জলের ঢেউয়ে তলিয়ে যায় কাশেম। তাঁর বন্ধুদের চিৎকারে নুলিয়ারা ছুটে এসে জলে ঝাঁপিয়ে কোনওক্রমে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে তাঁকে। নুলিয়াদের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন পর্যটক থেকে প্রশাসনিক ব্যক্তিরাও।

No comments:

Post a Comment

Post Top Ad