তাম্রলিপ্ত এক্সপ্রেসে দিঘা যাওয়ার পথে লাইটপোষ্টে ধাক্কা, জখম ৩ পর্যটক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

তাম্রলিপ্ত এক্সপ্রেসে দিঘা যাওয়ার পথে লাইটপোষ্টে ধাক্কা, জখম ৩ পর্যটক


চাঁদনী, কাঁথি: হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে চেপে দিঘা যাচ্ছিল একদল বন্ধু। এদের মধ্যে তিন যুবক বসেছিল পা ঝুলিয়ে। ট্রেনটি যখন কাঁথি স্টেশনের কিছুটা আগে, সেই সময় একটি লাইট পোস্ট থেকে বেরিয়ে থাকা লোহার পাতে পা লেগে জখম হয়েছে তিনজন। এদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। তাঁর পা এখনও পুরোপুরি কেটে বাদ না দেওয়া হলেও বর্তমানে তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহত যুবকের নাম নাসিম আখতার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের টিটাগড় এলাকার বাসিন্দা। তাঁরা জানিয়েছে, এদিন জনা কয়েক বন্ধুরা মিলে দিঘায় বেড়াতে যাচ্ছিল তাঁরা। এক্সপ্রেস ট্রেন হওয়ায় তাঁরা তিন বন্ধু দরজার কাছে সিড়িতে পা ঝুলিয়ে বসেছিল। কাঁথি স্টেশনে ট্রেনটি ঢোকার সামান্য দূরেই একটি লাইট পোস্ট থেকে বেরিয়ে থাকা লোহার পাতে তিনজনের পা সজোরে ধাক্কা খায়। ট্রেনটি কাঁথি স্টেশনে পৌঁছতেই তাঁরা ঘটনাটি রেল পুলিশকে জানায়।  রেল পুলিশের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আহত নাসিমকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতালে সূত্রে জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad